মার্কিন সুপ্রিম কোর্টের রায়ে বড়সড় ধাক্কা খেলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আছেন স্বমহিমাতেই। শুক্রবারই সেদেশের শীর্ষ আদালত সাফ জানিয়েছে, নয়া শুল্ক লাগু করার কোনও ক্ষমতা নেই ট্রাম্পের। যা করেছেন, তা সম্পূর্ণ বেআইনি। কিন্তু এরপরই ট্রাম্প সেই রায়ের কার্যত অবমাননা করে আরোপিত শুল্কের উপরে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা করে দেন। সঙ্গে হুঁশিয়ারি, চাইলে আরও বেশি শুল্ক বৃদ্ধি করতে পারেন তিনি।
শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন ন’জন বিচারপতির বেঞ্চ ট্রাম্পের শুল্কনীতির (Trump Tariffs) পর্যালোচনা করে। ভোটাভুটি হলে ফল দাঁড়ায় ৬-৩। অর্থাৎ শুল্কনীতির বিরুদ্ধেই বেশি ভোট পড়েছে। এরপরই প্রধান বিচারপতি জানান, ‘‘জরুরি অবস্থার দোহাই দিয়ে মার্কিন কংগ্রেসের অনুমতি ছাড়া একক সিদ্ধান্তে আমদানির উপর বিশাল অঙ্কের শুল্ক আরোপ করার ক্ষমতা প্রেসিডেন্টের নেই। তিনি যা করেছেন, তা নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন।’’
আরও পড়ুন:
এরপরই নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, ‘ওভাল অফিস থেকে সমস্ত দেশের উপর ১০% বিশ্বব্যাপী শুল্ক আরোপের চুক্তিতে স্বাক্ষর করা আমার জন্য অত্যন্ত সম্মানের। অবিলম্বেই তা কার্যকর হবে।’ এর আগেই ট্রাম্পকে বলতে শোনা যায়, “আজ আমি ধারা ১২২-এর অধীনে ১০% বিশ্বব্যাপী শুল্ক আরোপের আদেশে স্বাক্ষর করব যা আমাদের স্বাভাবিক শুল্কের অতিরিক্ত। অবশ্য আমি আরও অনেক বেশি শুল্ক বৃদ্ধি করতে পারি।”
তবে ট্রাম্প আশ্বস্ত করেছেন ভারতের সঙ্গে চুক্তি অপরিবর্তিত থাকছে। তিনি জানিয়েছেন, ”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন মহান ব্যক্তি। অন্যদের সঙ্গে আলোচনায় তিনি যতটা কঠোর ছিলেন, মার্কিন চুক্তির ক্ষেত্রে ততটা ছিলেন না। ভারতের সঙ্গে যে ন্যায্য চুক্তি করা হয়েছে তা অপরিবর্তিত থাকবে।”
ট্রাম্প মার্কিন সুপ্রিম কোর্টের রায়কে কার্যত অবমাননা করে আরোপিত শুল্কের উপরে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা করে দেন। সঙ্গে হুঁশিয়ারি, চাইলে আরও বেশি শুল্ক বৃদ্ধি করতে পারেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দুবাইয়ে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, ফিরে এল হ্যান্ডশেক বিতর্ক
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের পর বিচ্ছেদ! পালাবদল হতেই গ্রেপ্তার তৃণমূল ছাত্র পরিষদের নেতা
-
দামোদরের জলে ভেসেছে গ্রাম, সৎকারের জন্য নৌকায় শ্মশানে নিয়ে যাওয়া হল মৃতদেহ!
-
সোমবার থেকেই অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে ১৫০০ টাকা! কারা পাবেন?
-
পরিত্রাতা পথকুকুররাই! দিব্যাঙ্গ মহিলাকে ধর্ষণের হাত থেকে বাঁচাল চারপেয়ের দল, ভাইরাল ভিডিও