চোখে-মুখে ক্লান্তির ছাপ। চোখ বুজে ঢলে পড়েছেন গভীর ঘুমে। হঠাৎ হাততালির শব্দে চটকা ভাঙল। ধড়ফড়িয়ে ঘুম থেকে উঠে হাততালিতে যোগ দিলেন তিনিও। সম্প্রতি ‘বোর্ড অফ পিস’-এর বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যা দেখে ট্রাম্পকে কটাক্ষ করার পাশাপাশি তাঁর শারীরিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজেনরা।
গাজার শান্তির লক্ষ্যে ‘বোর্ড অফ পিস’ গঠন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সেই কমিটির বৈঠকে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই দেখা গেল বৈঠক চলাকালীন ঘুমে ঢলে পড়েছেন তিনি। ঘটনার যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, ঘুমে কাদা ট্রাম্প। চোখ বন্ধ, মাথা সামনের দিকে খানিক ঝুঁকে পড়েছে। বোর্ড অফ পিসের সদস্য জ্যাসপার জেফার্স একদিকে সভায় বক্তব্য রাখছেন অন্যদিকে অঘোরে ঘুমোচ্ছেন এই বোর্ডের প্রধান মার্কিন প্রেসিডেন্ট। জেফার্সের বক্তৃতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে দেখা যায় বাকি অতিথিদের সেই আওয়াজ শুনে ধড়ফড়িয়ে উঠে হাততালিতে যোগ দেন মার্কিন প্রেসিডেন্টও।
আরও পড়ুন:
যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, ঘুমে কাদা ট্রাম্প। চোখ বন্ধ, মাথা সামনের দিকে খানিক ঝুঁকে পড়েছে।
এটাই শেষ নয়, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের বক্তব্য রাখার সময়ও দেখা যায় ঝিমোচ্ছেন ট্রাম্প। বড় কষ্ট করে চোখ খুলতে দেখা যাচ্ছে তাঁকে। পড়ে সেই ভিডিওটিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। এই ভিডিও দেখে ট্রাম্পকে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। একজন লিখেছেন, ‘গোটা বিশ্ব জ্বলছে। সেখানে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। অথচ কী আশ্চর্য বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি ঘুমোচ্ছেন।’ কেউ আবার লিখেছেন, ‘নিশ্চয়ই ওনার কোনও শারীরিক অসুস্থতা রয়েছে। অবিলম্বে চিকিৎসা করানো উচিত ওনার।’ কেউ লিখেছেন, ‘বিরক্ত করবেন না শান্তির দূত এখন ঘুমোচ্ছেন।’
Trump continues to struggle to stay awake as this interminable “Board of Peace” meeting drags on. We’re two and a half hours into this! pic.twitter.com/tTeqEdv5l0
— Aaron Rupar (@atrupar) February 19, 2026
অবশ্য এই ঘটনা প্রথমবার নয়, এর আগে হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠক চলাকালীন ঘুমিয়ে পড়তে দেখা গিয়েছিল ট্রাম্পকে। এরপর এই ঘটনায় আর এক নেটিজেন লিখেছেন, ‘এটাই আমেরিকার প্রেসিডেন্ট। যিনি নিজের প্রশাসনিক দলের যুদ্ধ অপরাধ, তদন্ত ও অরাজকতা সংক্রান্ত বৈঠকের মাঝে ঘুমিয়ে পড়েছেন। এটা লজ্জার তো বটেই বিপজ্জনকও।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!