Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Covid-19

‘করোনায় মরতে না চাইলে কম খেয়ে ওজন কমান’, দেশবাসীকে পরামর্শ ব্রিটেনের মন্ত্রীর

ইতিমধ্যে কিছু খাবারের বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বরিস জনসনের সরকার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২০, ১৬:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২০, ১৬:১৭

options
link
‘করোনায় মরতে না চাইলে কম খেয়ে ওজন কমান’, দেশবাসীকে পরামর্শ ব্রিটেনের মন্ত্রীর zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী মৃত্যুমিছিল চলছে। একদিকে যখন প্রতিষেধকের খোঁজে অক্লান্ত পরিশ্রম করছেন বিজ্ঞানীরা অন্যদিকে তখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্রিটেনের জনগণকে কম খেয়ে ওজন কমানোর পরামর্শ দিলেন বরিস জনসন মন্ত্রিসভার জুনিয়র স্বাস্থ্যমন্ত্রী হেলেন হোয়াটেলি (Helen Whately)।

সোমবার দেশের নাগরিকদের আবেদন জানিয়ে তিনি বলেন, ‘ব্রিটেনের জনগণের কম খেয়ে ওজন কমানো উচিত। এর ফলে তাঁদের করোনায় মৃত্যুর সম্ভাবনা কমবে। কারণ যাঁদের বডি মাস ইনডেস্ক (BMI) ৪০ তাদের করোনায় মৃত্যুর সম্ভাবনা অন্যদের থেকে দ্বিগুণ। তাই খাবারের পরিমাণে কাটছাঁট করুন।’

Advertisement

[আরও পড়ুন: নামিয়ে দেওয়া হল চেংদুর দূতাবাসের মার্কিন পতাকা, বেনজির সংঘাতে চিন-আমেরিকা]

তাঁর এই বক্তব্যের সঙ্গে ব্রিটেনের সরকারও যে একমত তার প্রমাণ পাওয়া গিয়েছে সোমবারই। স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিজ্ঞপি প্রকাশ করে, যে সমস্ত খাবারে প্রচুর ফ্যাট, লবণ ও চিনি রয়েছে তার বিজ্ঞাপন রাত ৯টার আগে প্রচার করতে নিষেধ করা হয়েছে। রাত ৯টার আগে টিভি ও অনলাইনে এই ধরনের বিজ্ঞাপন চালালে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সম্প্রতি দেশের করোনা পরিস্থিতি নিয়ে একটি সমীক্ষা করেছিল ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রক। তাতে জানা যায়, খাদ্যাভ্যাসের ফলে ব্রিটেনের বেশিরভাগ মানুষের শরীরে অতিরিক্ত চর্বি রয়েছে। এর ফলে অনেকেই কিডনি, লিভার ও রক্তচাপের সমস্যায় ভুগছে। বাড়ছে হৃদরোগীর সংখ্যাও। এই সমস্ত মানুষদের করোনা হলে মৃত্যুর সম্ভাবনা প্রবল। তাই খাদ্যাভাসে বদল না এলে আমেরিকার থেকেও ভয়াবহ পরিস্থিতি হতে পারে।

[আরও পড়ুন: CPEC’র মাধ্যমে পাকিস্তানকে কবজা করছে চিন, জিনপিংয়ের সাগরেদ খোদ ইমরান খান]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.