সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা চার ঘণ্টা ধরে যৌন মিলনের পর প্রাক্তন স্বামীর পেট চিরে অন্ত্র বের করে দিলেন এক মহিলা৷ ক্ষতবিক্ষত অন্ত্রটি কোনওমতে পেটের ভিতর ঢুকিয়ে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচলেন প্রাক্তন স্বামী৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের বার্মিংহাম শহরে৷ অভিযুক্ত মহিলার নাম ডালিয়া সাঈদ (৩৫) ও আহতের নাম বিলাল মিয়াঁ (৩১)৷ ২০১৩ সালে দু’জনের বিবাহ বিচ্ছেদ হয়৷ এরপর থেকেই তাঁদের মেয়ে কার কাছে থাকবে তা নিয়ে আদালতে মামলা চলছিল৷ বিলাল মামলায় জিতে মেয়েকে নিয়ে পাকিস্তানে চলে যেতে পারেন এই আশঙ্কা করেই তাঁকে খুন করার ছক কষেছিলেন ডালিয়া৷
(বিশ্বের পক্ষে বিপজ্জনক হয়ে উঠছে পাকিস্তান, মত প্রাক্তন CIA কর্তার)
পরিকল্পনামাফিক শারীরিক মিলনের প্রস্তাব দিয়ে বিলালকে ডাকেন পাক বংশোদ্ভূত ওই মহিলা৷ চার ঘণ্টা ধরে সংগমের পর আচমকা ধারালো ছুরি বিলালের পেটে ঢুকিয়ে দেন৷ এলোপাথাড়ি কোপানোর পর বিলালের পেট থেকে অন্ত্র-সহ একাধিক অঙ্গ বাইরে বেরিয়ে আসে৷ পুলিশকে বিলাল জানিয়েছেন, ডালিয়া ছুরি দিয়ে তাঁর অন্ত্রটি বের করে নিয়ে কার্পেটের উপর ছুড়ে ফেলে দেন৷ রক্তাক্ত অবস্থাতেই নিজের অন্ত্রটি তুলে পেটের ভিতর ঢুকিয়ে দৌড়ে ঘর ছেড়ে বেরিয়ে যান৷ এরপর ডালিয়া রাস্তায় তাঁর উপর কাঠের ব্যাট ও মাংস কাটার ছুরি দিয়েও হামলা চালান৷ বিলাল এক প্রতিবেশীর বাড়ির বারান্দায় লুকিয়ে পড়ে ডালিয়ার হাত থেকে রক্ষা পান৷ বার্মিংহামের হাসপাতালে অর্ধমৃত অবস্থায় বিলালকে ভর্তি করা হলে দীর্ঘ চিকিৎসা ও একাধিক অপারেশনের পর ক্রমশ সুস্থ হচ্ছেন বিলাল৷ চিকিৎসকরা জানিয়েছেন, বিলালের অন্ত্রে ৩০ বার আঘাত করা হয়েছিল৷ বৈবাহিক ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে ডালিয়ার বিরুদ্ধে৷ বার্মিংহাম ক্রাউন কোর্টে এই মামলার শুনানির সময় বিলাল বলেন, “ঘটনার দিন বিছানার নিচে বা ওর জামার পকেটে ছুরিটি লুকিয়ে রেখেছিল৷ ডালিয়া আমার পেটে দু’বার ছুরির কোপ মারে৷ পেটের ভিতর থেকে অঙ্গ-প্রত্যঙ্গ বের করে নেওয়ার চেষ্টা করছিল৷”
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার