পিঠে ছোট বোনকে নিয়ে বিধ্বস্ত পথে হেঁটে হন্যে হয়ে বাবা-মায়ের খোঁজ করছে দাদা। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। অনেকেই দাবি করেছে ভিডিওটি বিপর্যস্ত নেপালের। দেশের প্রথমসারির একাধিক সংবাদমাধ্যমেও এই খবর প্রচারিত হয়েছে। কিন্তু বাস্তবে তেমনটা নয়। এএফপি (AFP) ফ্যাক্ট চেকিংয়ে জানা গিয়েছে, ভিডিওটি নেপালের (Nepal) নয়। এটি ভিয়েতনামের (Vietnam)।
এই বিষয়ে আরও খবর
AFP ফ্যাক্ট চেকারদের মতে, গুগলে রিভার্স ইমেজ সার্চে একটি ইউটিউব ভিডিও পাওয়া যায়, যেখানে সম্পূর্ণ অনুরূপ ওই দুই বাচ্চাকে দেখা যায়। ভিডিওতে “থিয়েন ডুয়েন” নামের একটি জলছাপ পাওয়া যায় (আর্কাইভ লিংক)।
ভিডিওর উপরে জুড়ে দেয়া লেখা বলা হয়, “প্রখর রোদে ছেলেটি তার ছোট সহোদরকে বহন করে নিয়ে যাচ্ছে। দুই সহোদরের ধুলোয় মাখা মুখ দেখে আমার বুক ফেটে যাচ্ছে।” অ্যাকাউন্টটিতে নিয়মিত গ্রামীণ ও পাহাড়ি এলাকার শিশুদের নিয়ে তৈরি ভিডিও শেয়ার করা হয়, যেখানে প্রায়শই তাদের কোনো ব্যক্তির কাছ থেকে উপহার গ্রহণ করতে দেখা যায় (আর্কাইভ লিংক)।
ফুটেজটি ভিয়েতনামের বলে ৭ সেপ্টেম্বর ফোনে এএফপিকে জানান অ্যাকাউন্টটির মালিক। তিনি বলেন, “না, ভিডিওটি নেপালের নয়।” এএফপি নেপাল-তিব্বত সীমান্তের বন্যা ঘিরে ছড়ানো অন্যান্য অপতথ্যও খণ্ডন করেছে।
Correction: An earlier version of this report contained incorrect information regarding flood victims in Nepal. The earlier information stated the photo of a boy carrying his toddler brother was from disaster struck Nepal. However, that information was false and now has been corrected. We regret the error.
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা



