সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে রাষ্ট্রদূত নিয়োগ করল আফগানিস্তানের তালিবান সরকার। তরুণ আফগান ছাত্র ইকরামাউদ্দিন কামিলকে মুম্বইয়ের দূতাবাসের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বলা বাহুল্য, ক্ষমতায় আসার পর ভারতে এই প্রথম রাষ্ট্রদূত নিয়োগ করল তালিবান। ২০২১ সালে আফগানিস্তানের মসনদ দখল করে কুখ্যাত সশস্ত্র গোষ্ঠী। আজও অবধি তাদের স্বীকৃতি দেয়নি দিল্লি।
২০২১ সালে তালিবানরা ক্ষমতায় আসার পর পূর্ববর্তী আশরাফ গনি সরকারের কূটনীতিকরা ভারত ছেড়ে অন্য দেশে আশ্রয় নেয়। এর পর কাবুল এবং অন্যান্য শহর থেকে কূটনীতিকদের ফিরিয়ে নেয় দিল্লি। যদিও একজন আফগান কূটনীতিক থেকে গিয়েছিলেন ভারতে। তিনিই দূতাবাসের যাবতীয় কাজ চালাচ্ছিলেন এতদিন।
তালিবান ক্ষমতায় আসার তিন বছর পর মুম্বইয়ের আফগান দূতাবাসে রাষ্ট্রদূত নিয়োগ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশ্লেষকরা। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাকিস্তান-আফগানিস্তান-ইরান বিভাগের যুগ্ম সচিব যুগ্মসচিব জে পি সিং আফগানিস্তান সফর করেন। কাবুলে তিনি দেখা করেন তালিবান প্রতিরক্ষী মন্ত্রী মুল্লা মহম্মদ ইয়াকুবের সঙ্গে। এর পর বুধবার মুম্বইয়ের দপ্তরে আফগান রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টি সামনে আসে। এক্স হ্যান্ডেলে ইকরামাউদ্দিন কামিলের নিয়োগের কথা জানান তালিবান সরকারের বিদেশমন্ত্রী।
সর্বশেষ খবর
-
প্রতীক নিয়ে জটিলতা হুমায়ুনের দলেও! রেজিনগরে বিধায়কপুত্রের ‘বাঁশি’ চিহ্নে লড়াই নিয়ে চরমে অনিশ্চয়তা
-
জোড়াফুলের শ্রাদ্ধ! তৃণমূলের প্রতীক ‘মৃত্যু’তে পুরোহিত ডেকে অভিনব কর্মসূচি বিজেপির
-
নন্দীগ্রামের পর রেজিনগর! মনোনয়ন প্রত্যাহার করবেন মমতার ‘শেষ সৈনিক’ রবিউলও? জল্পনা তুঙ্গে
-
আবেগের নাম ‘জোড়াফুল’! প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টে মমতা, মামলায় যুক্ত ঋতব্রতরাও
-
জুরাসিক যুগের প্রাণী, মেলে শুধু উত্তরবঙ্গেই! কার্শিয়াংয়ে হচ্ছে বিশ্বের প্রথম ‘হিমালয়ান সালাম্যান্ডার স্যাংচুয়ারি’