সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার জার্মানির (Germany) গির্জায় ঢুকে হামলা চালাল বন্দুকবাজরা। বৃহস্পতিবারের এই হামলায় মৃত্যু হয়েছে অন্তত সাত জনের। গুরুতর জখম অনেকেই। যদিও স্থানীয় পুলিশের কাছে স্পষ্ট নয়, কারা কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। বন্দুকবাজদের ধরতেও পারেনি পুলিশ।
জানা গিয়েছে, জার্মানির হামবুর্গ শহরে খ্রিষ্টিয়ান সম্প্রদায় যিহোভা উইটনেসের একটি গির্জা (Germany Church) থেকে বিপদ সংকেত শুনতে পান স্থানীয় পুলিশ। তবে ঘটনাস্থলে পুলিশ বাহিনী পৌঁছনোর আগেই গুলি চালানো থেমে গিয়েছে। স্থানীয় সময় রাত সোয়া ন’টা নাগাদ এই ঘটনা ঘটে। পুলিশের তরফে সরকারিভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ৮ জন।
[আরও পড়ুন: ‘কেউ আমাকে পলিটিক্যালি গবেট ভাবতেই পারেন…’, বিধানসভায় দাঁড়িয়ে কাকে বার্তা দিলেন মমতা?]
স্থানীয় পুলিশের দাবি, ওই সময় গির্জায় কী অনুষ্ঠান চলছিল তা নিয়ে কিছু জানা যায়নি। তবে বিপদ সংকেত শুনতে পেয়ে তাঁরা যখন ঘটনাস্থলে যান, সেই সময় একবারই গুলির শব্দ পাওয়া গিয়েছিল। কিন্তু পুলিশের তরফে গুলি চালানো হয়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বন্দুকবাজ হয়তো পালিয়ে গিয়েছে। বন্দুকবাজের মৃত্যুও হয়েছে বলে অনুমান একাংশের। তবে কারা কী উদ্দেশ্যে উপাসনার মধ্যে হামলা চালাল, সেই বিষয়টি নিয়ে এখনও ধন্ধে পুলিশ।
[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে ৫১ IPS অফিসারের দায়িত্ব বদল, সশস্ত্র বাহিনীর এডিজি হচ্ছেন জ্ঞানবন্ত সিং]
সর্বশেষ খবর
-
বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া প্রধানমন্ত্রীর মাইনে একলাফে বাড়ল আরও ৬০ শতাংশ!
-
এমবাপের রেকর্ডের দিনে লাল কার্ড ভাই ইথানকে, বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স লিগেও হালান্ডের গোলবন্যা
-
মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, অনুদান না নিয়ে শুভেন্দুকে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের
-
‘চাকরি ছাড়ুন, নাহলে মরুন’, লস্করের হুমকিতে উদ্বিগ্ন ৭০০০ কাশ্মীরি পণ্ডিত
-
মহালয়ার সন্ধ্যায় ইডেনে পুজোর সূচনা, মা দুর্গার চোখ আঁকতে পারেন মোদি