সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানার বাসিন্দা যুবক ক্যালিফোর্নিয়ায় একটি দোকানে কাজ করতেন, তার ঠিক সামনে প্রকাশ্য প্রস্রাব করেন এক ব্যক্তি। এর প্রতিবাদ করেন তিনি। এই অপরাধে গুলি করে খুন করা হল ওই ভারতীয় যুবককে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি।
নিহত ২৬ বছরের বছরের যুবকের নাম কপিল। তিনি হরিয়ানার জিন্দ জেলার বরাহকলা গ্রামের বাসিন্দা। ক্যালিফোর্নিয়ার একটি দোকানে নিরাপত্তারক্ষীর কাজ করতেন তিনি। এক ব্যক্তি ওই দোকানের সামনের রাস্তায় প্রকাশ্যে প্রস্রাব করছিলেন। সেই সময় তাঁকে বাধা দেন কপিল। শুরু হয় বচসা। এরপরই আচমকা গুলি করা হয় ভারতীয় যুবককে। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে উপার্জনের খোঁজে বিদেশে যান কপিল। গুজরাটের গ্রাম থেকে ক্যালিফোর্নিয়ায় পৌঁছতে ৪৫ লক্ষ টাকা খরচ করেছিলেন তিনি। ইতিমধ্যে ভারতে মৃত যুবকের আত্মীয়দের খবর পাঠানো হয়েছে। দেহ দেশে ফেরানোর ব্যবস্থাও শুরু হয়েছে বলেও খবর।
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার