সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পাকিস্তানে (Pakistan) হিন্দু নির্যাতন। রঙের উৎসবে শামিল হয়ে হামলার শিকার পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের হিন্দু ছাত্রছাত্রীরা। জানা গিয়েছে, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে হিন্দু ধর্মাবলম্বী ছাত্রছাত্রীরা হোলি খেলায় মেতেছিলেন। তা মেনে নেয়নি ইসলামপন্থী (Islamist)ছাত্র সংগঠন। জোর করে তাঁদের রং খেলা বন্ধ করে দেওয়া হয়। তাতে প্রতিবাদ করায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। তাতে ১৫ জন পড়ুয়া আহত হয়েছেন বলে খবর। পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় ফের হিন্দু নির্যাতনের (Hindu) ছবিটা প্রকাশ্যে এল, তা বলাই বাহুল্য।
জানা গিয়েছে, লাহোরের (Lahore) পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত আইন কলেজের হিন্দু ছাত্রছাত্রীরা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ক্যাম্পাসে হোলির আয়োজন করেছিলেন। মঙ্গলবার দুপুরে তাঁরা খেলা শুরু করেন। কিন্তু অভিযোগ, ইসলামি জমিয়ত তুলবা (IJT) নামে কট্টরপন্থী ইসলামিক ছাত্র সংগঠন বাধা দেয়। তাঁদের খেলা জোর করে বন্ধ করে দেওয়া হয়। তাতে হিন্দু ছাত্রছাত্রীরা জানান, কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তাঁরা হোলি (Holi) খেলছেন। তাতেও কেউ কর্ণপাত করেনি বলে অভিযোগ। এনিয়ে দু’পক্ষের সংঘাত বাঁধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
[আরও পড়ুন: ডিভোর্স হলেও স্ত্রী’র প্রথম পক্ষের সন্তানের দায়িত্ব নিতে হবে দ্বিতীয় স্বামীকে, বলল দিল্লি হাই কোর্ট]
পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের (University) মুখপাত্র খুররম শাহজাদ জানিয়েছেন, কর্তৃপক্ষের অনুমতি নিয়েই বিশ্ববিদ্যালয়ে হোলির আয়োজন করা হয়েছিল। সেখানে এই পরিস্থিতি কাম্য ছিল না। পুলিশের কাছে এ বিষয়ে বিশদে অভিযোগ জানানো হয়েছে। দোষীদের গ্রেপ্তার করে কড়া শাস্তি চাওয়া হয়। ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের স্মারকলিপি জমা দিয়েছেন হিন্দু ছাত্রছাত্রীরা।
[আরও পড়ুন: দোলের দিন সকাল থেকে তুঙ্গে ভাংয়ের চাহিদা, খদ্দেরের আবদারে কী জানাল Zomato?]
সর্বশেষ খবর
-
পাঁচ রঙা পাপড়ি থেকে ‘নমস্তে’, ব্রিকস লোগোর নেপথ্যে লুকিয়ে কোন গল্প?
-
জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিল্লি থেকে সরতেই বিতর্ক! ‘গুজরাট পাকিস্তানে?’, কেন্দ্রের হয়ে সওয়াল পরেশ রাওয়ালের
-
স্বামীর পরকীয়ার ‘বদলা’! ডায়নার সেই ‘রিভেঞ্জ ড্রেস’ নিলামে বিকোবে কোটি কোটি টাকায়
-
পাহাড়ের নীরব বাসিন্দা, গোরালদেরও এবার রেডিও কলার পরিয়ে জঙ্গলে
-
‘আত্মতুষ্টি’তে ইউনাইটেডের বিরুদ্ধে ড্র, লিগ জয়ের স্বপ্নে ধাক্কা খেলেও হাল ছাড়ছেন না ইস্টবেঙ্গল কোচ