Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬
Pakistan

অবশেষে পাকিস্তানকে ঋণ দিতে রাজি IMF! ‘শেষ ঋণ হোক এটাই’, প্রার্থনা শাহবাজের

ডুবতে ডুবতে 'খড়কুটো' পেল ইসলামাবাদ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৩, ১০:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৩, ১০:৩৫

options
link
অবশেষে পাকিস্তানকে ঋণ দিতে রাজি IMF! ‘শেষ ঋণ হোক এটাই’, প্রার্থনা শাহবাজের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেঙে পড়েছে দেশের অর্থনীতি। রাজকোষ গড়ের মাঠ। এই অবস্থায় ডুবতে ডুবতে বেঁচে গেল পাকিস্তান (Pakistan)। ইসলামাবাদকে তিন বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিতে রাজি হল আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF। স্বাভাবিক ভাবেই স্বস্তিতে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বিপদের দিনে পাশে দাঁড়ানোর জন্য ‘বন্ধু’ চিনকে ধন্যবাদ জানিয়ে তাঁর প্রার্থনা, এই ঋণই যেন পাকিস্তানের শেষ ঋণ হয়।

গত মঙ্গলবার আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্তালিনা জর্জিয়েভাকে ফোন করেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আবেদন জানান, এক বা দু’দিনের মধ্যে যেন রিলিফ প্যাকেজের কিছুটা টাকা দেওয়া হয়। এদিকে আগেই আইএমএফ ঋণ দিতে অনেক শর্ত চাপিয়েছিল পাকিস্তানের উপরে। কম করার আবেদন করেছিল পাক প্রশাসন। কিন্তু তা খারিজ করে ঋণের আবেদন প্রত্যাখ্যান করে দিয়েছিল আইএমএফ। এরপরই নতুন করে আবেদন করা হয়। এবার সদর্থক সাড়া মিলল। তবে হাতে অর্থ আসতে আসতে এই মাসের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেই জানা যাচ্ছে। কেননা এই ঋণ পেতে এখনও বাকি আইএমএফের বোর্ডের অনুমোদন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: উদ্বোধনের চারদিনের মধ্যেই পাথরবৃষ্টি! এবার কর্ণাটকে ‘আক্রান্ত’ বন্দে ভারত এক্সপ্রেস]

উল্লেখ্য, গত এক বছরে পাকিস্তানের মুদ্রাস্ফীতি বেড়েছে ৩৭.৯৭ শতাংশ। সংকটের হিসেবে শ্রীলঙ্কাও তাদের পিছনে। সরকার চালানোর খরচটুকুও জোগাড় হচ্ছে বহু কষ্টে। তবে অবশেষে মোটা অঙ্কের ঋণ মেলায় সেই ছবিটা বদলাবে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: সমাজকর্মী তিস্তাকে এক সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.