Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

সন্তানকে কেড়ে নিয়েছে কসাইখানা, নাছোড় দৌড় গাভির

হৃদয় বিদারক ভিডিওয় চোখে জল নেটিজেনদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৬:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৬:০৫

options
link
সন্তানকে কেড়ে নিয়েছে কসাইখানা, নাছোড় দৌড় গাভির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তানের বয়স মেরেকেটি দিন সাতেক। তখনও তাদের শরীর থেকে দুধের গন্ধ যায়নি। এমন অবস্থায় মাকে দেখতে হল সন্তান তার থেকে দূরে চলে যাচ্ছে। গন্তব্য কসাইখানা। মায়ের মন যে তা মানতে পারে না। তাই সন্তানদের নিয়ে যাওয়া গাড়ির পিছনে ছুটতে থাকে মা। শেষপর্যন্ত গতিতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে যায়। এখানে জননী হল এক গাভি। নিউজিল্যান্ডে সেই চতুষ্পদের নাছোড় দৌড় দেখে অনেকেরই চোখে জল এসেছে।

12

Advertisement

[খাঁচাবন্দি বাঘকে টাকা খাওয়াতে গিয়ে কী হাল হল চিনা বৃদ্ধর?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

মানুষের মতোই ওদের অনুভূতি। সন্তানের প্রতি টান একইরকম। কিন্তু কসাইখানার মালিকদের এসব আবেগ, দুর্বলতার আর কী দাম আছে। তাই নিউজিল্যান্ডের একটি ফার্মের গরুদের এমনই অবস্থা হয়। চোখের সামনে দেখতে হয় দুগ্ধপোষ্যর দুর্দশা। খাঁচায় পুরে ছোট ছোট বাছুরগুলিকে মাংস ব্যবসায়ীরা গাড়িতে চাপিয়ে নিয়ে যান অনেক দূর। আর হাঁফাতে হাঁফাতে মা আর কতটাই বা দৌড়াতে পারবে। নিউজিল্যান্ডের পশুপ্রেমীদের একটি সংগঠন ওই হৃদয়বিদারক ভিডিওটি সম্প্রটি সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি পোস্ট করে। যা দেখে অনেকেই নিজেদেরকে জীবনের আয়নায় আরও একবার দেখছেন। জ্ঞানপাপের বিলাপ অনেক নেটিজেনের মুখে।

[হনুমান ধরার দাবিতে পথ অবরোধ, ঘুম ছুটেছে বন দপ্তরের]

দুগ্ধ এবং মাংস উৎপাদনে বিশ্বে সামনের সারিতে রয়েছে নিউজিল্যান্ড। ছোট্ট এই দেশটিতে প্রতি বছর প্রায় ২০ লক্ষ নবজাতক বাছুর কসাইখানা বা ডেয়ারিগুলিতে জায়গা পায়। সেখানেই হয় জবাই বা দুগ্ধ উৎপাদন। যে মাংস কিংবা দুধ খেয়ে বাঁচে দুনিয়ার একটা বড় অংশ। মায়ের সঙ্গে সন্তানের নাড়ির টান এভাবে ছিড়ে নেওয়া অনেকেই মানতে পারছেন না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.