সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত সপ্তাহের রাশিয়া যাত্রা যে কেবল ঘরোয়া বৈঠকে আবদ্ধ ছিল না, তা প্রকাশ পাচ্ছে এখন৷ এই বৈঠকে অংশগ্রহণ করতে গিয়ে রাশিয়ার সঙ্গে ৪০ হাজার কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করে এসেছেন প্রধানমন্ত্রী৷ ভারত-রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি করেছিল ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল৷ তারপর আবারও রাশিয়ার কাছ থেকে এস-৪০০ মিসাইল সিস্টেম কিনতে চলেছে ভারত৷ মূলত বায়ুসেনার শক্তি বৃদ্ধি করতেই ব্যবহার করা হবে এই অত্যাধুনিক মিসাইল সিস্টেমকে৷
[সম্মানজনক আসন বন্টন নাহলে একলা চলো, আশঙ্কা জাগিয়ে বার্তা ‘বহেনজি’র]
প্রথমে চিনের প্রেসিডেন্ট জিনপিং ও তারপর রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ঘরোয়া বৈঠকে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সরকারিভাবে এই দুই বৈঠক নিয়ে তেমন হইচই করা হয়নি৷ জিনপিং-এর সঙ্গে বৈঠক যে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল তা প্রকাশ্যে এসেছিল পরবর্তী সময়ে৷ একইভাবে এখন প্রকাশ্যে আসছে পুতিনের সঙ্গে মোদির ঘরোয়া বৈঠকের গুরুত্ব৷ উক্ত বৈঠকেই এস-৪০০ অত্যাধুনিক মিসাইল সিস্টেমের চুক্তিটি আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে৷ রয়টার্স সূত্রে খবর, দুই রাষ্ট্রপ্রধান সম্মতি দেওয়ার পরেই চুক্তির খরচ নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিরক্ষা দপ্তরের কর্তারা৷ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনুমান, অক্টোবর মাসে হতে চলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাতের আগেই ঘোষণা করা হবে এই মিসাইল চুক্তিটি৷ ব্রহ্মসের পরে যা হবে ভারত ও রাশিয়ার মধ্যে হওয়া অন্যতম বড় মিসাইল চুক্তি৷
[নাগরাকোটা হামলায় স্পষ্ট জইশ যোগ, এনআইএ-র রিপোর্টে চাঞ্চল্য]
দূরপাল্লার অত্যাধুনিক মিসাইল কেনার জন্য ২০১৬-তে রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিল ভারত৷ সেই চুক্তির ফলস্বরূপ রাশিয়ার কাছে থেকে এস-৪০০ দূরপাল্লার এই মিসাইল সিস্টেম কিনতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক৷ ভূমি থেকে আকাশে হামলা চালাতে সক্ষম এই মিসাইল৷ ৪০০ কিলোমিটার দূরে শত্রুপক্ষকে খতম করতে পারবে৷ পলকের মধ্যে নষ্ট করতে পারবে উলটোদিক থেকে আসা অন্য মিসাইলকে৷ ধ্বংস করতে পারবে ড্রোন৷ ২০১৪ থেকে রাশিয়ার এই মিসাইল বিক্রি করে আসছে চিনকে৷ বর্তমানে আন্তর্জাতিক বিশ্বে এর চাহিদা আকাশ ছোঁয়া৷
সর্বশেষ খবর
-
অবশেষে সুখবর দিল হাওয়া অফিস, নিনো ভ্রুকুটির মাঝেই দেশে ঢুকেছে বর্ষা!
-
রাহুলের মৃত্যুতে আচমকা বন্ধ ‘চিরসখা’, দুমাস পর ছোট পর্দায় প্রত্যাবর্তন ‘কমলিনী’র, কোন ভূমিকায় অপরাজিতা?
-
সোনা বিক্রি করে ডলার কেন? আরবিআইয়ের পদক্ষেপ কতটা স্বাভাবিক ও প্রয়োজনীয়
-
মমতার পাশ থেকে সরলেন ‘শহিদ জননী’ ফিরোজাও! ‘ঘরের ছেলে’ শুভেন্দুর সঙ্গে থাকার বার্তা
-
বিরাটের পর রোহিত! আফগানিস্তান সিরিজ থেকে কার্যত ছিটকে গেলেন হিটম্যান, নেপথ্যে গম্ভীর?