সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিন্ধু জল বণ্টন চুক্তি নিয়ে কথাবার্তা শুরু করতে চলেছে ভারত ও পাকিস্তান৷ এই বিষয়ে আলোচনার জন্য আগামী বুধবার লাহোরে বৈঠকে বসতে চলেছেন দুই দেশের প্রতিনিধিরা৷ সিন্ধু জলবণ্টন নিয়ে দুই পক্ষেরই বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বৈঠকে৷ যা নিয়ে আশার আলো জাগতে শুরু করেছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে৷
[মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণায় আরও তৎপর নয়াদিল্লি]
উরি হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধুর জলবণ্টন সংক্রান্ত সমস্তরকম আলোচনা বন্ধ করে দেয় ভারত। ইসলামাবাদের সঙ্গে সমস্ত রকমের যোগাযোগ স্তব্ধ করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জানান, রক্ত ও জল কখনই একসঙ্গে বইতে পারে না৷ অবশেষে, চলতি বছরের মার্চ মাসে এই সংক্রান্ত শেষ বৈঠকে বসেন ভারত-পাকিস্তান স্থায়ী সিন্ধু কমিশনের সদস্যরা৷ নয়া দিল্লিতে হওয়া এই বৈঠকে সিন্ধু নদের জলবণ্টন নিয়ে আবারও আলোচনা করে দুই দেশ৷ কোন দেশে কত পরিমাণ জল প্রবাহিত হবে সেই বিষয়েও আলোচনা হয়৷ ওঠে, সিন্ধুর জল নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৬০-র সিন্ধু জলবণ্টন চুক্তির বিভিন্ন বিষয়৷
[অন্যায়ের রাস্তা পছন্দ নয়, কোরান পাঠে শান্তির বাণী শোনাচ্ছেন ছোটা শাকিলের ছেলে]
সিন্ধু নদের অববাহিকায় ভারত জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করলে প্রথম থেকেই তার বিরোধিতা করে এসেছে পাকিস্তান৷ তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইমরান খান বসার পর এবারই প্রথম বৈঠকে বসবে ভারত-পাকিস্তান স্থায়ী সিন্ধু কমিশন৷ যা নিয়ে আশাবাদী উভয়দেশই৷ কারণ, পাকিস্তানের মসনদে বসেই ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করার কথা বলেছিলেন ইমরান৷ ফলে এবারের বৈঠক ফলপ্রসূ হবে বলে মনে করছে আন্তর্জাতিক মহল৷
সর্বশেষ খবর
-
নাবালিকা স্ত্রী ৪ মাসের অন্তঃসত্ত্বা! হাসপাতালে নিয়ে যেতেই স্বামীর ঠিকানা শ্রীঘর
-
আইসিএনইউ ২০২৬: ক্যানসার রোগীর পাতে ভাত? চিকিৎসার ধকল সামলাতে চাই সুষম পুষ্টি
-
কখনও চকোলেট-মিষ্টি, পরমুহূর্তেই নোনতার জন্য ছটফট! কীসের সংকেত দিচ্ছে শরীর?
-
পালিয়েও শেষরক্ষা হল না, ঝোপের পিছনে লুকানো রোহিঙ্গাকে ধরিয়ে দিল অরল্যান্ডো!
-
যাবতীয় কেনাকাটা করেন অনলাইনে? এই বিষয়গুলো লক্ষ্য না করলেই কেলেঙ্কারি!