সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (Coronavirus) দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। এই অবস্থায় দেশ থেকে দূরে থেকেও জন্মভূমির প্রতি তীব্র টানে এগিয়ে এলেন রুচিকা তলোয়ার। আমেরিকার (US) পেনসিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয়ের রোগী দেখে দিন কাটে পেশায় চিকিৎসক ভারতীয় বংশোদ্ভূত রুচিরার (Indian-American doctor)। সুদূর থেকেই তাঁর মন ব্যাকুল হয়ে উঠেছিল ভারতের শোচনীয় পরিস্থিতি দেখে। তাই শুরু করেছিলেন সাহায্যের জন্য অনুদান সংগ্রহ করা। ইতিমধ্যেই তিনি সংগ্রহ করে ফেলেছেন ৫ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় অঙ্কে সংখ্যাটা ৩ কোটি ৬৭ লক্ষ টাকা।
প্রবল পরিশ্রম করে অল্প দিনে এত টাকা তুলে ফেলেই ক্ষান্ত হননি তিনি। ইতিমধ্যেই অক্সিজেন কনসেন্ট্রেটর থেকে শুরু করে অন্যান্য জরুরি চিকিৎসা সরঞ্জাম পাঠাতে শুরুও করে দিয়েছেন। দিল্লি, কলকাতা, আমেদাবাদের মতো বহু শহরেই পৌঁছে গিয়েছে তাঁর পাঠানো সাহায্য। এর মধ্যেই ইন্দো-আমেরিকান এই তরুণীর অসাধারণ উদ্যোগের কথা প্রকাশ করেছে ‘সিএনএন’। সেই খবরের স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে নিজের কাজের কথা সবিস্তারে সকলকে জানিয়েছেন তিনি।
View this post on Instagram
[আরও পড়ুন: ৫ বছর আগেই করোনাকে ‘জৈব অস্ত্র’ হিসাবে ব্যবহার করার ছক কষেছিল চিন, প্রকাশ্যে চাঞ্চল্যকর নথি]
তবে তিনি একা নন। বহু মার্কিন চিকিৎসকই তাঁর সঙ্গে হাতে হাত মিলিয়ে অনুদান সংগ্রহ করেছেন। নিজেরাও সাধ্যমতো অর্থসাহায্য করেছেন। আপাতত শহরাঞ্চল পেরিয়ে দেশের গ্রামীণ এলাকাগুলিতেও সাহায্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছেন রুচিরা।
উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় গত কয়েক সপ্তাহ ধরেই বেসামাল দেশ। পরিস্থিতি সামলাতে লকডাউনের পথে হেঁটেছে অনেক রাজ্যই। কিন্তু কোনও কিছুতেই রোখা যাচ্ছে না সংক্রমণ। লাগাতার রেকর্ড গড়ার পর রবিবার মৃতের সংখ্যা সামান্য কমলেও তা স্বস্তিদায়ক মোটেই নয়। কারণ, গত ২৪ ঘণ্টাতেও দেশে মারণ এই ভাইরাসের কবলে পড়েছেন চার লক্ষের বেশি মানুষ। মৃত্যুও হয়েছে চার হাজারের বেশি।
[আরও পড়ুন: রাজ কাপুর ও দিলীপ কুমারের পৈতৃক ভিটে অধিগ্রহণ শুরু পাকিস্তানে]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর