সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় গ্যাস স্টেশনে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করতেন বছর ২৭-এর ভারতীয় যুবক। রাতে কর্মরত অবস্থায় অজ্ঞাত আততায়ীর গুলিতে মৃত্যু হয়েছে তাঁর। ডাক্তরি পড়তে মার্কিন মুলুকে যান হায়দরাবাদের বাসিন্দা চন্দ্রশেখর পোলে। হাত খরচের জন্য ডালাসের একটি গ্যাস স্টেশন কাজ করছিলেন তিনি। সেখানেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তাঁর।
হায়দরাবাদে দাঁতের শল্য চিকিৎসা (Dental Surgery) বিভাগে স্নাতক হওয়ার পর মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিলেন চন্দ্রশেখর পোলে। মাস ছয়েক আগেই সেখানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আমেরিকারই কোনও হাসপাতালে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন তিনি। এই সময়ে হাত খরচ চালাতে ডালাসের গ্যাস স্টেশনে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করছিলেন। তাতেই বিপত্তি ঘটে হল। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হল তাঁর। যুবকের মৃতদেহ দেশে ফেরাতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সাহায্য প্রার্থনা করেছে পোলে পরিবার।
শনিবার হায়দরাবাদে মৃত ডাক্তারি পড়ুয়ার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন মন্ত্রী টি হরিশ রাও এবং বিআরএস বিধায়ক সুধীর রেড্ডি। মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, যুবকের মৃতদেহ দেশে ফেরাতে সব রকম সাহায্য করুক রাজ্য সরকার। বিআরএস বিধায়কও একই দাবি তোলেন সরকার পক্ষের কাছে।
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া