সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করলেন ভারতীয় অর্থনীতিবিদ বীণা আগরওয়াল। এবারের বালজান পুরস্কার পেতে চলেছেন এই ভারতীয় অর্থনীতিবিদ। এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন দু’জন মার্কিন বিজ্ঞানী জেমস অ্যালিসন ও রবার্ট স্রেইবার।
[মায়ানমারে সংঘর্ষবিরতি ঘোষণা রোহিঙ্গা বিদ্রোহীদের]
ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক বীণা আগরওয়াল। ভারতে কৃষির উন্নতিতে মহিলাদের ভূমিকা নিয়ে গবেষণা করেছেন তিনি। সেই কাজের জন্য তাঁকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে বালজান ফাউন্ডেশন। পাশাপাশি, ক্যানসার গবেষণায় উল্লেখযোগ্য অবদানের জন্য বালজান পুরস্কার পাচ্ছেন টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অ্যান্ডারসন ক্যানসার সেন্টারের অধিকর্তা জেমস অ্যালিস ও ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিনের অধ্যাপক রবার্ট স্রেইবার। আগামী ১৭ নভেম্বর সুইজারল্যান্ডের ব্রেন শহরে তাঁদের হাতে নগদ ৭ লক্ষ ৯০ হাজার মার্কিন ডলারের আর্খিক পুরস্কার দেওয়া হবে। বালজান ফাউন্ডেশনের নিয়ম অনুয়ায়ী, পুরস্কার মূল্যের অর্ধেক টাকা গবেষণার কাজে খরচ করতে হবে পুরস্কার প্রাপকদের।
[হারিকেন ইরমার তাণ্ডবে লণ্ডভণ্ড ফ্লোরিডায় মৃত ৩, নিরাপদে ভারতীয়রা]
প্রসঙ্গত, প্রতি বছর সায়েন্স ও হিউম্যানিটিজস বিভাগে দু’টি করে পুরস্কার দিয়ে থাকে বালজান ফাউন্ডেশন। এবার অবশ্য আন্তর্জাতিক সম্পর্কে বিভাগে আরও একটি পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন প্রিন্সটোন বিশ্ববিদ্যালয়ের উডরো উইলসন স্কুলের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক রবার্ট কেওহান।
[শখ মেটাতে বিখ্যাত মন্দিরে নগ্ন ফটোশুট মডেলের, তারপর…]
সর্বশেষ খবর
-
বিজ্ঞান জগতেও সমাদৃত শ্যামাপ্রসাদ! নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নামকরণে ‘ভারত কেশরী’
-
ব্রিজে ওঠার মুখে গাড়ির উপর ভেঙে পড়ল লোহার বার, বন্ধ বাগুইআটি ফ্লাইওভার
-
মিলবে ৫০ শতাংশ এরিয়ার! রাজ্য সরকারের সিদ্ধান্তে পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর
-
‘আকাশ’ থেকে ‘মনোজ’, আত্মসমর্পণের পথে না হেঁটে নতুন নামে আড়াল খুঁজছেন মাওবাদী নেতা
-
রোগ সারাতে বাংলাদেশিদের ভরসা কলকাতাই! দেড় লক্ষ ভিসা আবেদনে মেডিক্যাল ট্যুরিজমে জোয়ার