Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Indian Seafarer Killed In Black Sea

কৃষ্ণ সাগরে রুশ জলসীমায় বাণিজ্যতরীতে হামলা! মৃত ভারতীয় নাবিক, কড়া নিন্দা নয়াদিল্লির

জানা গিয়েছে, জাহাজটির নাম ‘এমভি ওমোরফি’। গত শনিবার রুশ জলসীমায় থাকাকালীন বাণিজ্যতরীটিতে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। সাগরেই দাউ দাউ করে জ্বলতে থাকে জাহাজটি।বাণিজ্যতরীটিতে মোট ১০ জন নাবিক ছিলেন। তার মধ্যে ৩ জন ভারতীয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৬, ১৫:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৬, ১৫:৪৮

options
link
কৃষ্ণ সাগরে রুশ জলসীমায় বাণিজ্যতরীতে হামলা! মৃত ভারতীয় নাবিক, কড়া নিন্দা নয়াদিল্লির zoom
কৃষ্ণ সাগরে বাণিজ্যতরীতে হামলা। ফাইল ছবি।
Advertisement

যুদ্ধের বলি ভারতীয়রা! এবার কৃষ্ণ সাগরে রুশ জলসীমায় বাণিজ্যতরীতে হামলা। মৃত্যু এক ভারতীয় নাবিকের। গোটা ঘটনার কড়া নিন্দা জানিয়েছে নয়াদিল্লি।

জানা গিয়েছে, জাহাজটির নাম ‘এমভি ওমোরফি’। গত শনিবার রুশ জলসীমায় থাকাকালীন বাণিজ্যতরীটিতে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। সাগরেই দাউ দাউ করে জ্বলতে থাকে জাহাজটি।বাণিজ্যতরীটিতে মোট ১০ জন নাবিক ছিলেন। তার মধ্যে ৩ জন ভারতীয়। ভয়ংকর এই ঘটনায় মৃত্যু হয়েছে এক ভারতীয়র। বাকি দু’জনের কোনও ক্ষতি হয়নি। কিন্তু কে বা কারা জাহাজটিতে হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বাণিজ্যতরীটি। তবে মৃতের নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছে বিদেশমন্ত্রক। শুধু তাই নয়, হামলার কড়া নিন্দাও করেছে তারা। একটি বিবৃতিতে বিদেশমন্ত্রক লিখেছে, ‘গত ১৮ জুলাই কৃষ্ণ সাগরের উপর দিয়ে যাওয়ার সময় জাহাজটি হামলার শিকার হয়। নিহত হয়েছেন এক ভারতীয় নাবিক। এই ঘটনায় আমরা শোকাহত।’ বিদেশমন্ত্রক আরও লেখে, ‘বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালানো এবং নিরীহ নাবিকদের জীবন ঝুঁকির মুখে ফেলার মতো কর্মকাণ্ডের কড়া নিন্দা জানায় ভারত। নৌ-চলাচলের স্বাধীনতা ও আন্তর্জাতিক বাণিজ্য ক্রমবর্ধমান হুমকির মুখে পড়ছে, এটি অত্যন্ত উদ্বেগের বিষয়।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.