সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর পাঁচ জন ভারতীয়ের মতো ভালো রোজগারের আশায় সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন তিনি৷ কিন্তু, প্রতারিত হতে হয় তাঁকে৷ পরিস্থিতি এমন জায়গা পৌঁছয়, যে মরুভূমিতে বেআইনিভাবে লুকিয়ে থাকতে হয় তামিলনাড়ুর বাসিন্দা গণ প্রকাশকম রাজামৌরিয়ানকে৷ সম্প্রতি সেদেশের বেআইনিভাবে বসবাসকারীদের সাজা মকুব করে ৯০ দিনের মধ্যে দেশে ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে সৌদি সরকার৷ প্রায় ২৩ বছর পর দেশে ফিরতে চলেছেন রাজামৌরিয়ানও৷
[গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তালিবান, ফিঁদায়ে হামলায় মৃত ৫ জঙ্গি]
তামিলনাড়ুর কন্যাকুমারীতে বাড়ি রাজমৌরিয়ানের৷ চার মেয়ে ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার৷ ১৯৯৪ সালে আগস্ট শ্রমিকের কাজ করতে সৌদি আরবে যান তিনি৷ সেখানকার হে্ইল প্রদেশের এক প্রত্যন্ত গ্রামে কাজও জুটে যায়৷ প্রথম ছয় মাস প্রতি মাসে মাত্র ১০০ সৌদি রিয়াল বেতন পেতেন রাজামৌরিয়ান৷ এরপর অন্য এক ব্যক্তির কাছে কাজে পাঠিয়ে দেওয়া হয় তাঁকে৷ কয়েক মাস পর ফের অন্য আর একজনের জমিতে কাজ করতে বলা হয়৷ রাজামৌরিয়ান জানিয়েছেন, ‘এই তিনজনের মধ্যে কে যে আসল মালিক, বুঝতে পারছিলাম না৷ ঠিকমতো মাইনেও পাচ্ছিলাম না৷ তাই বাধ্য হয়ে পালিয়ে গিয়ে মরুভূমিতে বেআইনিভাবে থাকা শুরু করি৷’ এভাবেই কেটে যায় ২৩টা বছর৷ দেশে আর ফেরা হয়নি রাজামৌরিয়ানের৷ তবে সৌদি আরব থেকে যা রোজগার করেছেন, সেই টাকায় নিজের তিন মেয়ের বিয়ে দিয়েছেন৷ রাজামৌরিয়ান বলেন, তিনি যখন বাড়ি ছেড়েছিলেন, তখন তাঁর মেয়েরা খুবই ছোট ছিল৷ আর এখন নাতি-নাতনিরাও প্রায় একই বয়সে পৌঁছে গিয়েছে৷
[তিন নাবালক ছাত্রের সঙ্গে সহবাস, গ্রেপ্তার অঙ্কের শিক্ষিকা]
এখনও পর্যন্ত দেশে নিজের কোনও বাড়ি নেই রাজমৌরিয়ানের৷ নেই আধার কার্ড, ভোটার কার্ডও৷ কারণ তিনি যখন দেশ ছেড়েছিলেন, তখন আধার কার্ড বা ভোটার কার্ড চালুই হয়নি৷ গত বছর মারা গিয়েছেন স্ত্রীও৷ তেইশ বছর আগে যে দেশ ছেড়ে গিয়েছিলেন তিনি, আর কদিন পর যে দেশে ফিরবেন, সেই দুই দেশের মধ্যে আকাশ-পাতাল তফাত, তা ভাল করে জানেন রাজামৌরিয়ান৷ তবু নিজের দেশ বলে কথা৷ তাই এখন ফেরার বিমান ধরার জন্য দিন গুনছেন তিনি৷ জানা গিয়েছে, স্থানীয় এক সমাজকর্মীর সাহায্যে ইতিমধ্যেই ভারতে ফেরার জন্য যাবতীয় নথিপত্র জমা দিয়ে দিয়েছেন গণ প্রকাশকম রাজামৌরিয়ান৷
সর্বশেষ খবর
-
শাস্ত্রীর ভুল থেকে অভিষেকের বিশ্বরেকর্ড, শিরোনামে ভারত-ইংল্যান্ড টি-২০, জয়ের অপেক্ষা বাড়ল শ্রেয়সের
-
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকূটি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি ফিশারম্যান অ্যালার্ট!
-
‘নিজেকে বলিউডের বাপ ভাবলেই প্রভাব খাটানো যায় না’, সলমনকে চ্যালেঞ্জ প্রযোজকের
-
পাকিস্তানে গুঁড়িয়ে দেওয়া হল ১২৫ বছরের গুরুদ্বার! তুঙ্গে বিতর্ক, কড়া নিন্দা ভারতের
-
ভূমিধসে বিপদ বাড়ছে উত্তরে, শিলিগুড়ি-সিকিম যোগাযোগ বিচ্ছিন্ন, বন্ধ জাতীয় সড়ক