সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নৌকায় আগুন লেগে মৃত্যু হল ২৩ জন পর্যটকের ৷ জখম বহু৷ ঘটনা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার৷
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নৌকাটি উত্তর ইন্দোনেশিয়ার একটি দ্বীপ থেকে পর্যটকদের নিয়ে রাজধানী জাকার্তার উদ্দেশে রওনা দিয়েছিল৷ তবে উদ্ধারকারীর দল ইতিমধ্যেই ৯৮ জনকে উদ্ধার করতে সমর্থ হয়েছে৷
রবিবার উত্তর জার্কাতার মওরা অঙ্গকে বন্দর ছাড়ার কিছুক্ষণের মধ্যেই নৌকাটিতে আগুন লেগে যায় বলে খবর৷ খুব সম্ভবত, নৌকার জেনারেটরে শট সার্কিট থেকেই আগুন লেগেছিল বলে অনুমান উদ্ধারকারী দলের সদস্যদের৷ তবে ইন্দোনেশিয়ায় সমুদ্রে নৌকায় দুর্ঘটনার কথা প্রায়ই শোনা যায়৷ অধিক যাত্রী বহনের কারণে নৌকাডুবির ঘটনা প্রায়শই ঘটে বিভিন্ন দ্বীপে ঘেরা এই দেশে। অনেকক্ষেত্রে পারাপারের জন্য নৌকার উপর নির্ভর করতে হয় সকলকেই৷ আর বেশিরভাগ ক্ষেত্রে বাঁচার জন্য নৌকায় লাইফ জ্যাকেট কমই মজুত থাকে৷
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার