সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষোভের আগুনে পুড়ছে ইরান (Iran)। প্রতিবাদের আগুন নেভাতে চরম দমনপীড়নের পথে হাঁটছে খোমেইনি সরকার। শনিবার রাতে আরও ৩ জনকে হত্যা করল সে দেশের সেনা। এনিয়ে ৩৭৮ জন প্রতিবাদীকে খুন করা হয়েছে। তাদের মধ্যে ৪৭ জন শিশু রয়েছে। শুধু প্রতিবাদী মিছিল নয়, নিশানা করা হচ্ছে প্রতিবাদীদের পরিবারকেও।
জানা গিয়েছে, এক প্রতিবাদীর মৃত্যুতে শনিবার সন্ধেয় শোকসভার আয়োজন করা হয়েছিল। সেখানে পরিবারের সদস্যদের পাশাপাশি হাজির ছিলেন পরিজনেরাও। সূত্রের খবর, সেই জমায়েতে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোঁড়ে ইরানিয়ান রেভোলিউশনারি গার্ডের সদস্যরা। সেখানে বহু মানুষের মৃত্যু হয়। প্রতিবাদীর দেহও ছিনতাই করে সেনা। এই ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
[আরও পড়ুন: কাপযুদ্ধের আগে প্রথমবার বিজ্ঞাপনে একফ্রেমে মেসি-রোনাল্ডো, নয়া পোস্টারে তোলপাড় নেটপাড়া]
এদিকে ইরানের মানবাধিকার সংগঠনের তরফে দাবি করা হয়েছে, গত ১৬ সেপ্টেম্বর থেকে ইরানের ৩৭৮ জন প্রতিবাদীকে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে ৪৭টি শিশুও রয়েছে।” ইরানের ৩১ প্রদেশের মধ্যে ২২টি প্রদেশের মাটিই ভিজেছে প্রতিবাদীদের রক্তে। সিস্তান-বালুচিস্তান প্রদেশে ১৩২ জনের প্রাণহানি হয়েছে। কুর্দিস্তানে প্রাণ গিয়েছে ৩২ জনের।
বিদ্রোহের সূত্রপাত বছর বাইশের মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে। নীতি পুলিশের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। অভিযোগ, পুলিশ ভ্যানে তোলার সময় বেধড়ক মারধর করা হয় তাঁকে। তাতেই অসুস্থ হন তিনি। যদিও পুলিশের দাবি ওই তরুণীকে মারধর করা হয়নি। গ্রেপ্তারের পরে অসুস্থ হন তিনি। আক্রান্ত হন হৃদরোগে। গত ১৬ সেপ্টেম্বর হাসপাতালে মাহসার মৃত্যুর পর থেকেই শুরু হয় আন্দোলন। রাজপথে নেমে আসে কাতারে কাতারে মানুষ। হিজাব পুড়িয়ে, চুল কেটে ইসলামের নামে মহিলাদের শিকলবন্দি করার প্রতিবাদ করা শুরু হয়। কেবল মহিলারাই নন, প্রতিবাদে শামিল হয়েছেন পুরুষরাও। যদিও দেশজুড়ে প্রবল বিক্ষোভ, আন্দোলনের পরেও থামছে না ইরান সরকার।
[আরও পড়ুন: ফের সংকটজনক ঐন্দ্রিলা, পরপর ১০বার হৃদরোগে আক্রান্ত অভিনেত্রী, রয়েছেন ভেন্টিলেশনেই]
সর্বশেষ খবর
-
বিদেশ সচিব হয়েই দিল্লি সফরে কুপার, ইরান যুদ্ধের জেরে বদলাচ্ছে ভারত-ব্রিটেন কূটনৈতিক অঙ্ক
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির