Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
Iran

বাণিজ্যিক উড়ানের অনুমতি, শান্তি আলোচনায় সবুজ সংকেতে আকাশসীমা খুলল ইরান

২৮ ফেব্রুয়ারির পর প্রথমবার তেহরান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাণিজ্যিক উড়ান যাত্রা করেছে বলে খবর। শুধু তাই নয়, চলতি সপ্তাহেই নিজেদের আকাশসীমা পুরোপুরি খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইরান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ১৯:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ১৯:৪৪

options
link
বাণিজ্যিক উড়ানের অনুমতি, শান্তি আলোচনায় সবুজ সংকেতে আকাশসীমা খুলল ইরান zoom
আংশিকভাবে আকাশসীমা খুলল ইরান। ফাইল ছবি

যুদ্ধের জেরে প্রায় ২ মাস আকাশসীমা বন্ধ থাকার পর অবশেষে স্বাভাবিক হচ্ছে ইরানের বিমান পরিষেবা! সংবাদমাধ্যম সূত্রের খবর, আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় বসার আগে অস্থায়ীভাবে বিমান চলাচল শুরু হয়েছে তেহরানে। ২৮ ফেব্রুয়ারির পর প্রথমবার তেহরান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাণিজ্যিক উড়ান যাত্রা করেছে বলে খবর। শুধু তাই নয়, চলতি সপ্তাহেই নিজেদের আকাশসীমা পুরোপুরি খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইরান।

ইরানের সরকারি টেলিভিশনের তরফে জানানো হয়েছে, তেহরানে ইমাম খুমেনেই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইস্তানবুল, ওমানের রাজধানী মাস্কট ও সৌদি আরবের মদিনা শহরের উদ্দেশে বিমান রওনা দিয়েছে। আন্তর্জাতিক উড়ানের নজরদারি সংস্থা ‘ফ্লাইট রাডার ২৪’-এর রিপোর্ট অনুযায়ী, শনিবার সকালে ইস্তানবুলের উদ্দেশে রওনা দিয়েছে অন্তত ৩টি বিমান। উল্লেখ্য, ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল ১৪ দিনের সংঘর্ষবিরতি ঘোষণা করে আমেরিকা। এরপর ২১ এপ্রিল ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির ঘোষণা করেন। এই ঘোষণার ৩ দিনের মাথায় আন্তর্জাতিক বিমানবন্দর চালু করল ইরান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তেহরানে ইমাম খুমেনেই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইস্তানবুল, ওমানের রাজধানী মাস্কট ও সৌদি আরবের মদিনা শহরের উদ্দেশে বিমান রওনা দিয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে ইরানের সুপ্রিম লিডার-সহ একঝাঁক নেতৃত্বের মৃত্যু হয়েছে। তারপর প্রায় দেড়মাস ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলেছে। এরপর যুদ্ধবিরতির মাধ্যমে ১১ এপ্রিল আলোচনার বসে আমেরিকা ও ইরান। তবে সেই বৈঠকে শান্তির কোনও পথ খুঁজে পাওয়া যায়নি। এবার নজর দ্বিতীয় বৈঠকের দিকে। পাক বিদেশমন্ত্রী ইশাক দার এক্স হ্যান্ডলে পোস্ট করে আরাঘাচি-সহ ইরানের প্রতিনিধি দলের পাকিস্তানে আগমনের খবর সকলকে জানিয়েছেন।

এদিকে এবার মার্কিন প্রতিনিধি দলে থাকছেন না ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রথম দফার বৈঠক চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর এবার জামাইয়ের উপরই ভরসা করতে চাইছেন ট্রাম্প। তবে প্রশ্নটা থেকেই যাচ্ছে। এবার কি আলোচনার টেবিলে সাফল্য মিলবে? বন্ধ হবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.