Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Iran

‘সাগরে জ্বলবে মার্কিন রণতরী’, আমেরিকাকে ফের হুমকি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের এক আধিকারিক জানিয়েছেন, আমেরিকার আগ্রাসন পুনরায় শুরু হলে তেহরান ‘রেজিসট্যান্স ফ্রন্ট’-কে আরও বেশি কাজে লাগাবে। তাঁর কথায়, “আমেরিকা যদি কোনও ভুল পদক্ষেপ করে বা নতুন করে সামরিক অভিযান চালায়, তাহলে ইরান ছেড়ে কথা বলবে না। সমুদ্র থাকা একের পর এক মার্কিন জাহাজগুলি জ্বলবে।”

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১৫:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৬, ১৫:৫৭

options
link
‘সাগরে জ্বলবে মার্কিন রণতরী’, আমেরিকাকে ফের হুমকি ইরানের zoom
প্রতীকী ছবি।
Advertisement

আমেরিকা যদি কোনও সামরিক পদক্ষেপ করে, তাহলে সাগরে জ্বলবে একের পর এক মার্কিন রণতরী। আমেরিকাকে নতুন করে হুমকি দিল ইরান।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের এক আধিকারিক জানিয়েছেন, আমেরিকার আগ্রাসন পুনরায় শুরু হলে তেহরান ‘রেজিসট্যান্স ফ্রন্ট’-কে আরও বেশি কাজে লাগাবে। তাঁর কথায়, “আমেরিকা যদি কোনও ভুল পদক্ষেপ করে বা নতুন করে সামরিক অভিযান চালায়, তাহলে ইরান ছেড়ে কথা বলবে না। সমুদ্র থাকা একের পর এক মার্কিন জাহাজগুলি জ্বলবে।” যদিও তেহরানের এই হুমকির এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি ওয়াশিংটন। তবে মঙ্গলবার ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়েছিলেন। বলেছিলেন, “ইরান এখন পতনের মুখে দাঁড়িয়ে রয়েছে।তারা চায় আমরা যেন যত দ্রুত হরমুজ প্রণালীতে অবরোধ সরিয়ে দিই। তেহরান এখন নিজেদের নেতৃত্বের সমস্যা মেটাতে ব্যস্ত।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বলে রাখা ভালো, হরমুজ খুলতে মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে আমেরিকাকে শর্ত দিয়েছিল ইরান। লেবাননের একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান আমেরিকাকে জানিয়ে দিয়েছে পরমাণু আলোচনায় বসতে হলে তাদের দু’টি শর্ত মানতে হবে। প্রথমত, ইরান এবং লেবাননে সম্পূর্ণভাবে যুদ্ধ থামাতে হবে। পাশাপাশি, নতুন করে যাতে সংঘাত সৃষ্টি না হয়, তা-ও নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, হরমুজ প্রণালীতে আমেরিকা যে অবরোধ তৈরি করে রেখেছে, তা তুলতে হবে। যদি উপরোক্ত শর্ত দু’টি ওয়াশিংটন পূরণ করে, তাহলেই পরমাণু আলোচনায় বসবে ইরান। কিন্তু একটি রিপোর্টে বলা হয়েছে, ইরানের দেওয়া প্রস্তাবে অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট। পশ্চিম এশিয়ার সংঘাত মেটাতে তিনি ইরানের দেওয়া প্রস্তাব মানবেন না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.