Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Israel

‘সুপ্রিম লিডার বাছাইকারীদেরও মারব’, ঢাকি-সহ ঢাক বিসর্জনের হুমকি ইজরায়েলের

আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর পর নয়া সুপ্রিম লিডার বেছে নেওয়ার একেবারে শেষ পর্যায়ে রয়েছে ইরান। আনুষ্ঠানিকভাবে নয়া সুপ্রিম লিডারের নাম ঘোষণা না হলেও শোনা যাচ্ছে খামেনেই পুত্র মোজতবা খামেনেই বসতে চলেছেন এই পদে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৬, ১৩:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০২৬, ১৩:৪৮

options
link
‘সুপ্রিম লিডার বাছাইকারীদেরও মারব’, ঢাকি-সহ ঢাক বিসর্জনের হুমকি ইজরায়েলের zoom
সুপ্রিম লিডার বেছে নেওয়া কমিটির সদস্যদের হত্যার হুঁশিয়ারি ইজরায়েলের।

ঢাকি-সহ ঢাক বিসর্জনের হুঁশিয়ারি ইজরায়েলের। আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর পর নয়া সুপ্রিম লিডার বেছে নেওয়ার একেবারে শেষ পর্যায়ে রয়েছে ইরান। আনুষ্ঠানিকভাবে নয়া সুপ্রিম লিডারের নাম ঘোষণা না হলেও শোনা যাচ্ছে খামেনেই পুত্র মোজতবা খামেনেই বসতে চলেছেন এই পদে। এই জল্পনার মাঝেই শনিবার ইরানের উদ্দেশে ইজরায়েলের হুমকি, ‘খামেনেইয়ের উত্তরাধিকারী তো বটেই, সুপ্রিম লিডার বেছে নেওয়া কমিটিতে যারা যারা রয়েছেন তাঁদের সকলকে নিকেশ করা হবে।’

আয়াতোল্লা খামানেইয়ের মৃত্যুর পর নয়া সুপ্রিম লিডার বেছে নেওয়ার প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে রয়েছে। ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টের সদস্য আয়াতোল্লা মহম্মদ মেহদি মিরবাঘেরি জানান, বিশেষজ্ঞ কমিটি সংখ্যাগরিষ্ঠ ঐক্যমতে পৌঁছেছে। তবে নেতা নির্বাচন প্রক্রিয়ায় এখনও কিছু প্রতিবন্ধকতা রয়েছে যার সমাধান প্রয়োজন। সুপ্রিম লিডার নির্বাচন কমিটির সদস্যরা একদিনের মধ্যেই বৈঠকে বসবেন। সেখানেই যেটুকু মতভেদ রয়েছে তা মিটিয়ে নিয়ে শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। যদিও যুদ্ধ পরিস্থিতিতে সকল সদস্যদের একসঙ্গে বৈঠকে বসা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে।

Advertisement

‘আয়াতোল্লা আলি খামেনেইয়ের উত্তরসূরি ও তাঁকে নিয়োগকারী কারও উপর হামলা চালাতে দ্বিধা করব না আমরা’, সতর্কবার্তা ইজরায়েলের।

এহেন পরিস্থিতির মাঝেই রবিবার ইরানকে ফের সতর্ক করে দিয়েছে ইজরায়েল। ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ফার্সি ভাষায় সোশাল মিডিয়ায় এক পোস্ট করে। যেখানে লেখা হয়েছে, ‘আয়াতোল্লা আলি খামেনেইয়ের উত্তরসূরি ও তাঁকে নিয়োগকারী কারও উপর হামলা চালাতে দ্বিধা করব না আমরা। এটাই আমাদের সতর্কবার্তা।’ তবে ইজরায়েলের এহেন হুঁশিয়ারির পর ওয়াকিবহাল মহলের মত, আসলে এটা ইরানের নেতৃত্বকে দুর্বল করার কৌশলী চাল ইজরায়েলের। এর আগে সুপ্রিম লিডার বাছাইকারী বিশেষজ্ঞ পরিষদের একটি ভবনে হামলা চালিয়েছিল ইজরায়েল। হামলা এমন সময়ে চালানো হয়েছিল যখন উত্তরসূরি বেছে নিতে কমিটির সদস্যরা বৈঠক করছিলেন।

উল্লেখ্য, পরমাণু চুক্তি নিয়ে আমেরিকার সামনে মাথানত না করায় গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর যৌথ হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। তেহরানে খামেনেইয়ের দপ্তর লক্ষ্য করে শুরু হয় ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। ভয়ংকর সেই হামলায় মৃত্যু হয় ইরানের সুপ্রিম লিডার-সহ শীর্ষ আধিকারিকদের। পালটা জবাবে ইজরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান। রেহাই পায়নি মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলিও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.