Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Khamenei

তেহরানে রাতভর গোলাবর্ষণ ইজরায়েলের! গুঁড়িয়ে গেল খামেনেইয়ের বিমান

লাগাতার হামলায় আরও বেপরোয়া হয়ে উঠেছে ইরানও। পালটা সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই এবং আবু ধাবির জনবসতিপূর্ণ এলাকগুলিতে আক্রমণ করতে শুরু করেছে তারা। সোমবার ভোরে দুবাই বিমানবন্দরে আছড়ে পড়ে ইরানের একটি ড্রোন। এর জেরে দাউদাউ করে জ্বলতে থাকে বিমানবন্দরের একাংশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ২১:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৬, ২১:০১

options
link
তেহরানে রাতভর গোলাবর্ষণ ইজরায়েলের! গুঁড়িয়ে গেল খামেনেইয়ের বিমান zoom
ইজরায়েলের হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে আয়াতোল্লা আলি খামেনেইয়ের ব্যবহিৃত বিমান। ছবি: সংগৃহীত।

ইরানের রাজধানী তেহরানে রাতভর গোলাবর্ষণ করেছে ইজরায়েল। হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে আয়াতোল্লা আলি খামেনেইয়ের ব্যবহিৃত বিমান। সোমবার এমনটাই দাবি করেছে ইজরায়েলের সেনা।

একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে বিমানটি রাখা ছিল। সেখানেই রাতভর বোমাবর্ষণ করেছে ইজরায়েল। তাতেই গুঁড়িয়ে গিয়েছে বিমানটি। এখানে বলে রাখা ভালো, মেহরাবাদ হল তেহরানের প্রাচীনতম বিমানবন্দরগুলির মধ্যে একটি। সামরিক এবং অসামরিক দুই ধরনের বিমানই এখানে ওঠা নামা করতে পারে। এটি ইরানের ব্যস্ততম বিমানবন্দর বলেও পরিচিত। তবে এই ঘটনায় আর কী কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি। ইজরায়েলি সেনা একটি বিবৃতিতে জানিয়েছে, ইরানের সামরিক পরিকাঠামো ধ্বংস করতেই অভিযান চালানো  হয়েছে। যে বিমানটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সেটি খামেনেই-সহ ইরান সরকারের উচ্চপদস্থ কর্তারা ব্যবহার করতেন। তেহরানের পাশাপাশি ইরানের আরাক শহরের জনবসতিপূর্ণ এলাকাতেও যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আমেরিকা এবং ইজরায়েল। প্রায় ধ্বংস হয়ে গিয়েছে একটি বহুতল। এছাড়াও চাবাহার বন্দরের কাছেও গোলাবর্ষণ করেছে মার্কিন সেনা।

Advertisement

এদিকে লাগাতার হামলায় আরও বেপরোয়া হয়ে উঠেছে ইরানও। পালটা সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই এবং আবু ধাবির জনবসতিপূর্ণ এলাকগুলিতে আক্রমণ করতে শুরু করেছে তারা। সোমবার ভোরে দুবাই বিমানবন্দরে আছড়ে পড়ে ইরানের একটি ড্রোন। এর জেরে দাউদাউ করে জ্বলতে থাকে বিমানবন্দরের একাংশ। তড়িঘড়ি সেখান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় যাত্রীদের। তবে ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই আবু ধাবিতে আছড়ে পড়ে ইরানের ক্ষেপণাস্ত্র।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.