সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার সকালে টোকিওর হাসপাতালে গিয়েছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে (Shinzo Abe)। পরীক্ষা করিয়ে সন্ধ্যা ৬টার সময় হাসপাতাল থেকে নিজের বাসভবনে ফিরেও যান। কিন্তু, তিনি হাসপাতাল যাওয়ার পর যে জল্পনার সূত্রপাত হয়েছিল ফেরার পরও তা শেষ হয়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শারীরিক পরীক্ষার জন্য সোমবার সকালে জাপানের রাজধানী টোকিও (Tokyo) ‘র কেইও মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে গিয়েছিলেন শিনজো আবে। সরকারিভাবে জানানো হয়, এটা কোনও সরকারি সফর ছিল না। বর্তমানে গরমের ছুটিতে থাকা প্রধানমন্ত্রী একদিনের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই হাসপাতালে গিয়েছিলেন। সন্ধ্যাবেলায় ফিরেও আসেন।
[আরও পড়ুন: ছাদ থেকে খসছে চাঙড়, মাত্র দু’বছরে বেহাল পাকিস্তানে চিনের তৈরি বিমানবন্দর ]
প্রশাসনের তরফে একথা জানানো হলেও জল্পনার অবসান। অনেকেই বলছেন, দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন জাপানের প্রধানমন্ত্রী। কিন্তু, সরকারিভাবে তা প্রকাশ করা হচ্ছে না। গত জুলাই মাসে একদিন নিজের অফিসের মধ্যেই রক্তবমি করেছিলেন তিনি। কিন্তু, সেই খবর প্রকাশ হতে দেওয়া হয়নি। এমনকী, এই কারণেই গত কয়েকমাস অনেক অনুষ্ঠানেও অংশ নেননি তিনি। সম্প্রতি কয়েকটি অনুষ্ঠানে যোগ দিলেও তাঁকে ক্লান্ত মনে হচ্ছিল। এর আগে ২০০৭ সালেও এইরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এর জেরে শিনজো আবেকে পদত্যাগও করতে হয়। এবারও সেই ধরনের ঘটনা ঘটতে চলেছে।
এপ্রসঙ্গে অনেকে প্রশ্ন তুলছেন, প্রধানমন্ত্রী সাধারণত প্রতি ৬ মাস অন্তর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান। গত ১৩ জুন পরীক্ষা করানোর পর ফের ডিসেম্বর মাসে যাওয়ার কথা ছিল। শরীরের অবস্থা যদি ভালই থাকে তাহলে মাত্র ২ মাসের মধ্যে কেন ফের তাঁকে হাসপাতালে যেতে হল?
[আরও পড়ুন: পাকিস্তানের চিড়িয়াখানা থেকে উধাও ৫০০টির বেশি পশুপাখি, অস্বস্তিতে ইমরানের প্রশাসন]
সর্বশেষ খবর
-
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম
-
সমর্থকদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা, হোটেল আর ট্রেনিংয়ে ‘কারফিউ’ ব্রাজিলের
-
বন্ধুত্বের উপহার, প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ হারিয়েও রাজ্যসভা আসন কংগ্রেসকে ছাড়লেন বিজয়
-
প্রাক বর্ষার বৃষ্টি উত্তরবঙ্গে, অস্বস্তির মাঝেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়
-
সকালে টিকিট কেটে দুপুরে কোটিপতি! রাতারাতি ভাগ্যবদল যুবকের