Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Pakistan

ছেলেকে তুলে নিয়ে গিয়েছে জিন! তড়িঘড়ি থানায় দৌড়ল বাবা, আজব কাণ্ড পাকিস্তানে, তারপর…

পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ২১ জানুয়ারি নিজের বাড়ি থেকেই নিখোঁজ হয় ওই নাবালক। পরিবারের অভিযোগ, টানা দশ দিন ধরে তার কোনও খোঁজ মিলছিল না। এরপরই তক্ষশিলা থানার দ্বারস্থ হন তার বাবা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ২১:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ২১:৪২

options
link
ছেলেকে তুলে নিয়ে গিয়েছে জিন! তড়িঘড়ি থানায় দৌড়ল বাবা, আজব কাণ্ড পাকিস্তানে, তারপর… zoom
প্রতীকী ছবি।
Advertisement

দশ দিন ধরে খোঁজ নেই ছেলের। নাবালককে তুলে নিয়ে গিয়েছে জিন! এই অভিযোগ তুলেই পুলিশের দ্বারস্থ হলেন বাবা। শুধু তা-ই নয়, এই মর্মে একটি এফআইআরও রুজু করেছেন তিনি। সম্প্রতি অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলায়।

পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ২১ জানুয়ারি নিজের বাড়ি থেকেই নিখোঁজ হয় ওই নাবালক। পরিবারের অভিযোগ, টানা দশ দিন ধরে তার কোনও খোঁজ মিলছিল না। এরপরই তক্ষশিলা থানার দ্বারস্থ হন তার বাবা। যুবকের দাবি, বাড়ি থেকে তাঁর ছেলেকে অপহরণ করে নিয়ে গিয়েছে জিন। পরিবারের আরও অভিযোগ, এর আগেও নাকি একাধিকবার ওই নাবালককে জিনের কবলে পড়তে হয়েছে। অলৌকিক শক্তির খপ্পরে পড়ে বেশ কয়েকবার সে অপহৃত হয়েছে বলেও অভিযোগ।

Advertisement

পরিবারের এক সদস্যের কথায়, “কোনও এক অলৌকিক শক্তি আগে বেশ কয়েকবার নাবালককে তুলে নিয়ে গিয়েছে। কিন্তু অল্প সময়ের মধ্যেই সে বাড়ি ফিরে আসত। কিন্তু এ বার দশ দিন পেরিয়ে গেলেও তাঁর কোনও খোঁজ মিলছে না।” ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে নাবালক নিখোঁজ হল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.