সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খারিজ হয়ে গেল ‘নিউইয়র্ক টাইমসে’র বিরুদ্ধে করা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দায়ের করা মামলা। ২০২১ সালে এই মামলা দায়ের হয়েছিল। ট্রাম্পের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনেছিল ওই মার্কিন (US) সংবাদমাধ্যম। এই নিয়ে পুলিৎজারজয়ী সিরিজ রয়েছে তাদের। এই অবস্থায় বছর দুয়েক আগে ট্রাম্প ১০০ মিলিয়ন মার্কিন ডলারের মামলা করেন। সেই মামলাই খারিজ হয়ে গেল নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টে। পাশাপাশি বিচারপতির নির্দেশ এই মামলার সমস্ত খরচ ও আইনি ফি দিতে হবে ট্রাম্পকেই।
ঠিক কী অভিযোগ ছিল ট্রাম্পের? তাঁর মামলায় সংবাদপত্রটি ছাড়াও অভিযুক্ত করা হয় তাঁর ভাগ্নি মেরি ট্রাম্পকেও। মেরি ও তিনজন সাংবাদিক মিলে ট্রাম্পের করের রেকর্ড হাতিয়ে নেওয়ার চক্রান্ত করেছিলেন, এটাই ছিল দাবি। আদালত সংবাদপত্র ও সেখানে কর্মরত সাংবাদিকদের ছাড় দিলেও এখনও ছাড় দেয়নি মেরি ট্রাম্পকে। স্বাভাবিক ভাবেই আদালতের রায়কে স্বাগত জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
[আরও পড়ুন: একমাসের মধ্যে ফের এনকাউন্টার উত্তরপ্রদেশে, মৃত কুখ্যাত গ্যাংস্টার অনিল দুজানা]
উল্লেখ্য, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি সন্দেহজনক কর স্কিমের মাধ্যমে লাখ লাখ ডলারের মালিক হয়েছেন। যদিও ট্রাম্পের দাবি ছিল তিনি নিজে নিজেই ধনকুবের হয়ে উঠেছেন। ২০১৮ সালে এই সংক্রান্ত তদন্ত শুরু করে নিইইয়র্ক টাইমস।
[আরও পড়ুন: শুক্রবার বুদ্ধপূর্ণিমাতেই বছরের প্রথম চন্দ্রগ্রহণ, দেখা যাবে ভারত থেকেও]
সর্বশেষ খবর
-
কেক-বেলুনে ঋতিকার জন্মদিন পালন, সোশাল মিডিয়ায় হিরণের নতুন পোস্টে ফের চর্চায় বিয়ে বিতর্ক
-
‘রক্ত-শোক ভোলার নয়’, বিয়ের আসরে মার্কিন হামলার নিন্দায় ইরান, ‘নীরব বিশ্ব’কে তোপ
-
প্রশাসনিক ভবনে বিক্ষোভে ‘না’, নোটিস প্রত্যাহারের দাবিতে উত্তেজনা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে
-
‘সংখ্যালঘু স্বাধীনতা রক্ষায় ব্যর্থ’, মাদ্রাসার জন্য মন্দির ভাঙায় পাকিস্তানকে তোপ ভারতের
-
দরজা খুলতেই আপত্তিকর দৃশ্য, সব ঘরেই স্বল্পবসনাদের ভিড়! ঝাড়গ্রামের হোটেলে হচ্ছেটা কী!