সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাস্তবের মাটিতে দাঁড়িয়ে একবার সম্মানহানি হয়েছিল৷ ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি৷ কিন্তু বিচারের দরজায় টোকা দিয়ে যা হল, তা সেই সম্মানহানির থেকেও যেন মারাত্মক৷ আইনজীবী যে ধর্ষিতাকে এমন প্রশ্ন করতে পারেন, তা তিনি ভাবতেও পারেননি৷
২০১৪ সালে কানাডার এই মহিলাকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ২৯ বছরের অ্যালেকজান্ডার স্কট ওয়াগারকে৷ তারপর থেকে নিজেকে নির্দোষ বলে দাবি করে চলেছে অভিযুক্ত৷ কানাডার এক আদালতে ঘটনার মামলা চলাকালীন অভিযুক্তের আইনজীবী নির্যাতিতাকে জিজ্ঞেস করেন, সেই পরিস্থিতিতে কেন তিনি নিজের পা দু’টি জোড়ো করে রাখেননি৷ কেন তিনি আত্মরক্ষার জন্য নিজের নিচের অংশ জলের নিচে ডুবিয়ে দেননি৷ এখানেই থেমে থাকেননি তিনি৷ শালীনতার মাত্রা ছাড়িয়ে গিয়ে তাঁর প্রশ্ন, ধর্ষকের যৌনাঙ্গের মাপ কত ছিল? এমন অশালীন প্রশ্ন করায় আইনজীবীকে এই মামলা থেকে সাসপেন্ড করে আদালত৷
চলতি সপ্তাহে অভিযুক্তর দায়িত্বপ্রাপ্ত আইনজীবী ফের একই প্রশ্ন করেন৷ নির্যাতিতা যার উত্তরে শুধু ‘না’ বলেছেন৷ অভিযুক্তের দাবি, ওই মহিলার অনুমতিতেই তিনি মিলিত হয়েছিলেন৷
সর্বশেষ খবর
-
প্যারিসে স্বামী নারায়ণ মন্দির উদ্বোধন, আপ্লুত মোদি বললেন, ‘ভারত-ফ্রান্স সম্পর্ক শিখর ছুঁল’
-
মালদহের ১৫০ বছরের প্রাচীন শিবমন্দির গিলে খেল গঙ্গা, অকল্যাণের আশঙ্কায় স্থানীয়রা
-
নতুন ক্যাপ্টেন পেয়ে গেল কেকেআর? দলকে চ্যাম্পিয়ন করিয়ে দাবি জোরালো করলেন রিঙ্কু
-
দিল্লিতে বহুতল বিপর্যয়ের দিনই অ্যাকশন! ৩ দিনের মধ্যে পাশের বিল্ডিং ভাঙার নোটিস পুরসভার
-
গোঁজামিলে ভর্তি! তৃণমূল আমলের বার্ধক্য-বিধবা-দিব্যাঙ্গ ভাতার তালিকা বাতিল শুভেন্দুর