Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

লন্ডনের বহুতলে আগুন, মুসলিমদের তৎপরতায় রক্ষা বহু মানুষের

রমজান মাসে গভীর রাতেও জেগেছিলেন মুসলিমরা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০১৭, ১৬:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০১৭, ১৬:০৪

options
link
লন্ডনের বহুতলে আগুন, মুসলিমদের তৎপরতায় রক্ষা বহু মানুষের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেমসের তীরে তখন গভীর রাত৷ ঘুমিয়ে পড়েছে গোটা লন্ডন৷ কিন্তু রমজান মাস চলায় জেগেছিলেন ল্যাঙ্কাস্টার এলাকার মুসলিমরা৷ গ্রেনফিল টাওয়ার নামে একটি বহুতলের আগুন লাগার পর, তাঁরাই প্রথম বহুতলের বাসিন্দাদের সতর্ক করেন৷ হাত লাগান উদ্ধার কাজে৷

[লালকেল্লা নাকি লাহোরে! পাক দাবিতে বিতর্ক]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্থানীয় সময়ে মঙ্গলবার মধ্যরাতে পশ্চিম লন্ডনের ল্যাঙ্কাস্টার এলাকায় গ্রেনফেল টাওয়ার নামে ওই বহুতলে আগুন লেগে যায়৷ জানা গিয়েছে, প্রথমে বহুতলটির তিনতলায় আগুন লাগে৷ ক্রমে আগুন ছড়িয়ে পড়ে৷ দাউদাউ করে জ্বলতে থাকে ২৪ তলা আবাসনটি৷ আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন অনেকেই৷ বহুতলে আটকে পড়েন বহু মানুষ৷ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪০টি ইঞ্জিন৷ প্রায় ২০০ জন দমকলকর্মীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ উদ্ধার করা হয় বহুতলে আটকে পড়া মানুষদের৷ ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের৷ আহত হয়েছেন ৭৪ জন৷ কিন্তু, বহুতলটিতে যে আগুন লেগেছে, তা প্রথম টের পান এলাকার মুসলিমরাই৷ তাঁরাই প্রথম চিৎকার করে বহুতলের বাসিন্দাদের বাইরে বেরিয়ে আসতে বলেন৷

[আর্থিক দুর্নীতির অভিযোগে জেরার মুখে নওয়াজ শরিফ]

লন্ডনের যে এলাকার গ্রেনফেল টাওয়ার নামে এই বহুতলটি অবস্থিত, সেখানে বহু মুসলিম পরিবারের বাস৷ রমজান মাসের উপবাস শুরু করার আগে শেষরাতে খাওয়া-দাওয়া করছিলেন তাঁরা৷ স্থানীয় এক মহিলা জানিয়েছেন, এলাকার মুসলিম যুবকরা যদি সময়মতো মসজিদ থেকে বেরিয়ে এসে আমাদের সাহায্য না করত, তাহলে আরও অনেক বেশি মানুষের মৃত্যু হত৷ তিনি জানান, মুসলিম যুবকরাই দরজায় ধাক্কা মেরে, চিৎকার করে আবাসনের বাসিন্দাদের সতর্ক করেন৷

[২২ বছর কোষ্ঠকাঠিন্যের পর রোগীর দেহ থেকে বেরোল ১৩ কেজি বর্জ্য]

লন্ডনের ওই বহুতলটিতে ফায়ার অ্যালার্মের ব্যবস্থা ছিল৷ যদিও অনেক বাসিন্দারাই জানিয়েছেন, ফায়ার অ্যালার্মের আওয়াজ তাঁরা শুনতে পাননি৷ এলাকার মুসলিম যুবকদের চিৎকারেই তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসেন তাঁরা৷ প্রসঙ্গত, এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছে পশ্চিম লন্ডনের সবকটি মসজিদ, গুরুদ্বার ও চার্চ কর্তৃপক্ষ৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.