সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগ্য সম্মান পেলেন ‘স্পাইডারম্যান’৷ ২২ বছর বয়সী ওই যুবক এখন এই নামেই বিখ্যাত৷ বহুতলের বারান্দা থেকে ঝুলন্ত শিশুকে বাঁচিয়ে এখন ফ্রান্সের হিরো মামুদউ গাসামা৷ তাঁর সাহসিকতার প্রসংশায় পঞ্চমুখ গোটা দেশ৷ একই সঙ্গে সম্মান জানিয়ে মামুদউকে ফ্রান্সের নাগরিকতা দেওয়া হবে বলে ঘোষণা করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানু্য়েল ম্যাক্রোঁ৷
(Part 4) In this angle you can see other strangers trying to help pic.twitter.com/vBvL5AvSOg
Advertisement— Ray [REDACTED] (@RayRedacted) May 28, 2018
ঘটনাটি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না৷ ঠিক যেন মাকড়সা মানব। বিপদে আপদে যেমন হঠাৎ করে উদয় হয়ে দেওয়াল বেয়ে লাফিয়ে ঝাঁপিয়ে উদ্ধার করে স্পাইডারম্যান, ঠিক তেমনই। কী অনায়াসে রাস্তা থেকে লাফ দিয়ে বারান্দায় উঠে এল কৃষ্ণাঙ্গ লোকটা। তারপর একের পর বারান্দা বেয়ে চলে এল পাঁচতলায়। সেখানেই মাস কয়েকের একটি শিশু ঝুলছিল রেলিং ধরে। আর পাশের ফ্ল্যাটের বারান্দা থেকে তার জামার কোনা ধরে কোনও মতে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করছিলেন এক ব্যক্তি। মামুদউ গাসামা বারান্দার রেলিংয়ে বাঁ পা আটকে ডান হাতটা বাড়িয়ে দিলেন শিশুটির দিকে। তারপর টেনে কোলের কাছে এনে লাফিয়ে নামল নিচের বারান্দায়। প্যারিসের মাল্টি এথনিক এইট্টিনথ ডিসট্রিক্টের রাস্তায় তখন শোনা যাচ্ছে দমকলের গাড়ির আওয়াজ। কিন্তু, ততক্ষণে বিপদ কেটে গিয়েছে। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছে একটি শিশু। সোমবার এই অসাধারণ সাহসিকতার পুরস্কার হিসাবে ফরাসি নাগরিকত্ব দেওয়া হল শরণার্থী মামুদউ গাসামাকে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানু্য়েল ম্যাক্রোঁ তাঁকে ডেকে পাঠালেন রাজ ভবনে। শুনলেন গাসামার কথা। তারপর জানালেন, তাঁকে ফরাসি নাগরিকত্ব দেওয়ার সমস্ত কাজ সারা হয়ে গিয়েছে। এখন শুধু গাসামার সম্মতির অপেক্ষা। অবশ্য এটুকুই নয়। ম্যাক্রোঁ আরেকটি প্রস্তাব রেখেছেন এই করিৎকর্মা এই যুবকের কাছে। দেশের দমকল পরিষেবায় যোগ দেওয়ার অনুরোধও করেছেন তিনি। আফ্রিকার ছোট্ট দেশ মালির বাসিন্দারা শরণার্থী হিসাবে থাকে ফ্রান্সে। তাঁদের নাগরিকত্ব দেওয়ার ঘটনা এই প্রথম। সম্মানিত হয়ে গাসামার প্রতিক্রিয়া, “দারুণ অনুভূতি। সেদিন এসব না ভেবেই ঝাঁপিয়ে পড়েছিলাম।”
[ঝড়ে বিধ্বস্ত ঝাড়খণ্ড, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা]
সর্বশেষ খবর
-
ভারতে নাশকতার ছক, দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার ৬ পাক মদতপুষ্ট জঙ্গি! উদ্ধার অস্ত্রশস্ত্র-পেট্রল বোমা
-
মার্কিন তারকার লাল কার্ড প্রত্যাহারে ফিফাকে ফোনের কথা স্বীকার ট্রাম্পের, ঠিক কী বলেছিলেন?
-
মানুষের চাকরি খাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা! এক লপ্তে ৪৮০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত মাইক্রোসফ্টের
-
বাবুই ঘাসের হস্তশিল্পে নতুন দিশা, শিল্পীদের দক্ষতা বাড়াতে ঝাড়গ্রামে ইউনেস্কোর প্রতিনিধি দল
-
রামপুরহাটের ‘দুমকা রোড’ এখন শ্যামাপ্রসাদের নামে, জন্মদিবসে মূর্তি স্থাপন করে ঘোষণা বিধায়কের