সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশালীন মন্তব্যের বিতর্কে কোণঠাসা ডোনাল্ড ট্রাম্পের ইমেজ উদ্ধারের জন্য এবারে আসরে নামলেন স্ত্রী মেলানিয়া৷ স্বামীকে ক্লিনচিট দিয়ে শ্রীমতি ট্রাম্পের যুক্তি, তাঁকে প্ররোচিত করা হয়েছিল এই ধরণের মন্তব্য করার জন্য৷
কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্পের ২০০৫ সালে সঞ্চালক বিলি বুশকে দেওয়া একটি সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ্যে আসে৷ যাতে ট্রাম্প উক্তি করেন, সেলিব্রিটি হলেই মহিলারা সহজলভ্য হয়ে যান৷ তারপর তিনি ব্যাখ্যা করেন, কীভাবে এক বিবাহিত মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন৷ বহু মহিলাকেও চুম্বনের কথাও বলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী৷
এরপরই ট্রাম্পের অশালীন ভাষা নিয়ে বিতর্কের ঝড় ওঠে৷ বিপাকে পড়ে ক্ষমাও চান ট্রাম্প৷ তাতে অবশ্য তেমন কোনও লাভ হয়নি৷ বিতর্কের মুখ থেকে স্বামীকে উদ্ধার করতে তাই আসরে নামেন মেলানিয়া ট্রাম্প৷ স্বামী প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে বেসরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি৷
মেলানিয়ার যুক্তি, ট্রাম্প একজন নিপাট ভদ্রলোক৷ তাঁর মুখ থেকে এই ধরণের কথা আগে কোনওদিন শোনেননি তিনি৷ সঞ্চালক বিলি বুশের প্ররোচনাতেই এই কাজ করে ফেলেছেন তিনি৷ ঘটনা জানাজানি হওয়ার পর এবিষয়ে ট্রাম্পের কাছে উত্তর চেয়েছিলেন মেলানিয়া৷ ট্রাম্প নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন৷ তিনি ক্ষমাও করে দিয়েছেন৷
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার