সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাঙল ১৭ বছরের রেকর্ড৷ জনপ্রিয়তার নিরিখে প্রাক্তন ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টনকে হারালেন মিশেল ওবামা৷ ২০১৮-র আমেরিকায় সবচেয়ে প্রশংসিত মহিলা নির্বাচিত হলেন প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা৷ তিনি পরাজিত করেছেন ২২বার এই তালিকায় শীর্ষস্থানে থাকা হিলারি ক্লিনটনকে৷ সদ্য প্রকাশিত সমীক্ষায় এমনই জানিয়েছে ‘গলআপ’ নামের একটি সংস্থা৷
[‘আর পারব না’, আকস্মিক ইরাক সফরে গিয়ে কেন এমন বললেন ট্রাম্প?]
‘গলআপে’র তরফে জানান হয়েছে, মোট ভোটারের ১৫ শতাংশ অন্যান্যদের তুলনায় মিশেল ওবামাকেই বেশি পছন্দ করেছেন৷ তাঁদের মতে, চলতি বছর সবচেয়ে বেশি প্রশংসাযোগ্য কাজ করেছেন ওবামা ঘরণি৷ ৫ শতাংশ ভোট পেয়ে এরপরই রয়েছেন টেলিভিশনের প্রখ্যাত সঞ্চালক অপরা উইনফ্রে৷চার শতাংশ ভোট পেয়ে তালিকায় যৌথ ভাবে তৃতীয় স্থান দখল করেছেন হিলারি ক্লিনটন ও ফার্ট লেডি মেলানিয়া ট্রাম্প৷ এই রিপোর্টের ভিত্তিতেই স্পষ্ট যে, স্বামী ক্ষমতা হারালেও মার্কিন মুলুকে অনুরাগীর সংখ্যা বাড়িয়েছেন মিশেল৷
[ভারতকে বালোচিস্তান দিবস পালনের অনুরোধ পাকবিরোধী নেতার]
সমীক্ষায় দেখা গিয়েছে, এখনও সমানভাবে মার্কিনমুলুকে তাঁর জনপ্রিয়তা ধরে রেখেছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ আবারও এই তালিকায় পুরুষদের মধ্যে শীর্ষ স্থান দখল করেছেন তিনি৷ মোট ভোটারের ১৯ শতাংশই ওবামার পক্ষে রায় দিয়েছেন৷ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি পেয়েছেন মোট ভোটের ১৩ শতাংশ৷ তালিকায় যৌথ ভাবে তৃতীয় স্থান দফল করেছেন আরও এক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লু বুশ ও পোপ ফ্রান্সিস৷ চলতি মাসের ৩ থেকে ১২ ডিসেম্বর আমেরিকায় চালান হয়েছিল এই সমীক্ষা৷
সর্বশেষ খবর
-
গান্ধীর সঙ্গে হাজতবাস, ১০০ বছর বয়সেও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়েছেন কলকাতার বিপ্লবী সইফউদ্দিন
-
সূচি ঘোষণার পরেও বদলে যাচ্ছে দিনক্ষণ! গণেশ চতুর্থীতে ভারত-আফগানিস্তান লড়াই?
-
বিশ্ব অঙ্গদান দিবস: নিয়মিত ধূমপান-মদ্যপান, আপনার অঙ্গ বাঁচাতে পারে অন্যের প্রাণ?
-
ওঠার আগেই বাড়তি টাকা চাইছে অ্যাপ ক্যাব, ‘দৌরাত্ম্য’ বন্ধ করতে কড়া পদক্ষেপ মোদি সরকারের
-
ভুলত্রুটির নালিশ কোথায় জানাবে আমজনতা? ঠিক করতে হবে অভিযুক্ত হাসপাতালকেই, কড়া নির্দেশ রাজ্যের