সংবাদ প্রতিদিন ডিজাটাল ডেস্ক: সন্ত্রাসবাদ ইস্যুতে আন্তর্জাতিক মঞ্চে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রাজিলে ১৭ তম ব্রিকস সম্মেলনের ‘শান্তি ও নিরাপত্তা এবং বৈশ্বিক শাসনের সংস্কার’ বিষয়ক আলোচনাসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, “সন্ত্রাসবাদ মানবতার জন্য ক্ষতিকর।” ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ব্রিকস দেশগুলির কাছে আহ্বান জানান তিনি।
বরিবার ব্রিকসের সভায় বিশ্বের রাষ্ট্রনেতাদের সামনে প্রধানমন্ত্রী বলেন, ‘পহেলগাঁও হামলা শুধু ভারতের উপর আঘত এমন নয়। এটি মানবতার উপরও আঘাত এনেছে।’গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈরসন উপত্যকায় জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যু হয়। যাঁদের মধ্যে বেশিরভাগ পর্যটক ছিলেন। এরপরেই সন্ত্রাসকে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে সরব হয় ভারত। ৬ মে রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা ৯টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিতে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। এরপরই আজারবাইজানে ইকোনকিম কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ঘ সম্মেলনে পাক প্রধানমন্ত্রী শাহবাজ সরিফ দাবি করেছিলেন, “জম্মু ও কাশ্মীরে একটি ঘটনার পর ভারত অকারনে পাকিস্তানের উপর হামলা চালিয়েছে।”
এরই মধ্য ব্রিকস সম্মেলনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হলেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, “মানবতার সবথেকে বড় চ্যালেঞ্জ হল সন্ত্রাস। পহেলগাঁওয়ের হামলা শুধু ভারতের উপর হামলা নয়। এটি মানবতার উপরও হামলা।” পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবিলায় ব্রিকস দেশগুলিকে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। মোদি আরও বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতির কোনও জায়গা নেই। যদি কোনও দেশ সন্ত্রাসবাদকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করে, তবে তাকে এর মূল্য চোকাতে হবেই।”
সর্বশেষ খবর
-
ফের নিম্নচাপের ভ্রুকুটি, ‘পচা’ ভাদ্রের শুরুতেও ভাসবে বাংলা! কী বলছে হাওয়া অফিস?
-
বিধানসভার গ্রন্থাগার থেকে নেওয়া রবীন্দ্রনাথের ১৯টি বই ‘ফেরত’ দেননি মমতা! আতান্তরে কর্মীরা
-
‘আমিই খুন করেছি’, নিজ্জর হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর স্বীকারোক্তি গোল্ডি ব্রারের! ‘ফাঁস’ অডিও
-
মারা গেল শেষ রয়েল বেঙ্গলটিও! বাঘ শূন্য ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র
-
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে টস জিতল ভারত, অভিষেক ৩৩ বছরের ক্রিকেটারের