সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিনে বাগদাদের একাধিক বাণিজ্যিক এলাকায় হামলা চালিয়ে অন্তত ১৭ জনকে হত্যা করল ইসলামিক স্টেট জঙ্গিরা৷ ইরাকের পশ্চিমে ফাল্লুজাহ শহরকে জঙ্গিমুক্ত করতে সরকারি সেনাবাহিনীর অভিযানের বিরুদ্ধেই এই হামলা বলে মনে করা হচ্ছে৷
এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করলেও হামলার ধরন দেখে ইসলামিক জঙ্গিদেরই দায়ী করছেন বাগদাদের প্রশাসনিক কর্তারা৷ সবচেয়ে নৃশংস হামলাটি সম্ভবত হয়েছে বাগদাদের উত্তরে একটি বাজার এলাকায়৷ সেখানে আত্মঘাতী হামলায় পাঁচ নাগরিক ও তিন সরকারি সেনার মৃত্যু হয়েছে, আহত ১৪৷ বাগদাদের ৫০ কিলোমিটার উত্তরে তারমিয়া শহরে আরেকটি গাড়িবোমা বিস্ফোরণে ৪ জন সাধারণ মানুষ ও তিন সেনার মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১৯ জন৷
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের