সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই হামলার (Mumbai attack) মূলচক্রী হাফিজ সইদ (Hafiz Saeed) পাকিস্তানে জেল খাটছে। তাকে ৭৮ বছরের সাজা দেওয়া হয়েছে। সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার সাতটি ভিন্ন মামলায় তাকে এই সাজা শুনিয়েছে আদালত। এমনই তথ্য দিল রাষ্ট্রসংঘ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
২০০৮ সালের ডিসেম্বরে হাফিজকে ‘গ্লোবাল টেররিস্ট’ তকমা দিয়েছিল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। মুম্বই হামলার পর থেকেই ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকাতেও রয়েছে লস্কর-ই-তইবার (Lashkar-E-Taiba) প্রতিষ্ঠাতা। হাফিজের মাথার দাম এক কোটি ডলার ধার্য করেছে আমেরিকা। শোনা যাচ্ছিল পাকিস্তানে বহাল তবিয়তে রয়েছে হাফিজ সইদ। এমনকী, রাজনৈতিক দল গড়ে দেশের সাধারণ নির্বাচনেও অংশ নিতে পারে ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী। এই পরিস্থিতিতে এই বয়ান দিল রাষ্ট্রসংঘ। সেখানে জানানো হয়েছে, ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি থেকেই জেল খাটছে হাফিজ।
[আরও পড়ুন: ছেলেকে খুনের পর আত্মহত্যার চেষ্টাই ধরিয়ে দিল সূচনাকে, জানাচ্ছে পুলিশ]
এদিকে গত ডিসেম্বরেই ভারত হাফিজ সইদের প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছিল। এই বিষয়ে পাকিস্তানের (Pakistan) বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেন, “পাকিস্তান ভারত সরকারের অনুরোধ গ্রহণ করেছে। তারা তথাকথিত আর্থিক তছরুপ মামলায় জড়িত হাফিজ সইদের প্রত্যর্পণ চাইছে। কিন্তু এটাও মনে রাখা দরকার ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও প্রত্যর্পণ চুক্তি নেই।”
[আরও পড়ুন: ভাইরাল গানে নেচে রিলস বানানো নিয়ে বচসা, স্বামীর গলা টিপে খুন করল স্ত্রী!]
সর্বশেষ খবর
-
প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ তারেক সরকার! বেহাল বাংলাদেশে ৪ সংস্থায় ছাঁটাই ৬ শতাধিক
-
তৃণমূলের হারানো জমি দখলে মরিয়া! ‘ঘরবন্দি’ দশা কাটাতে শিলিগুড়িতে মাঠে নামছে সিপিএম
-
আরসালান থেকে করিমস! ‘অখাদ্য’ বিকোনোয় পুজোর মুখে কলকাতার ৪০ রেস্তরাঁয় তালা
-
পুজোয় মাছ-মাংস খাওয়া বাঙালি কি সত্যিই ‘পাখণ্ডী’? কী বলেছিলেন ঠাকুর, মা ও স্বামীজি
-
মহানায়কের জন্মশতবর্ষে বিশেষ উদ্যোগ মোদির, ১০০ টাকার রুপোর স্মারক মুদ্রা আনছে কেন্দ্র