Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Nawaz Sharif

স্বেচ্ছা নির্বাসনে ইতি, ভোট আসতেই পাকিস্তানে প্রত্যাবর্তন নওয়াজ শরিফের

দুর্নীতির মামলায় রক্ষাকবচ পেতেই দেশে ফিরলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২১, ২০২৩, ১৮:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২১, ২০২৩, ১৮:২৩

options
link
স্বেচ্ছা নির্বাসনে ইতি, ভোট আসতেই পাকিস্তানে প্রত্যাবর্তন নওয়াজ শরিফের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর জানুয়ারি মাসে পাকিস্তানে (Pakistan) সাধারণ নির্বাচন। প্রত্যাশা মতো তার আগে দেশে ফিরলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ (Nawaz Sharif)। পানামা দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছিল তাঁর। এর পর থেকেই স্বেচ্ছায় নির্বাসনে ব্রিটেনে ছিলেন পাকিস্তানের চারবারের প্রধানমন্ত্রী। আদালতের রক্ষাকবচ পেতেই শনিবার দেশে ফিরলেন তিনি।

বর্তমানে তীব্র অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান। ইমরান খান গদিচ্যুত হওয়ার পর নওয়াজের ভাই শাহবাজ ক্ষমতায় এলেও গত ১৩ আগস্ট প্রধানমন্ত্রিত্বে ইতি টানেন তিনি। মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার ভেঙে দেন শাহবাজ। এই সিদ্ধান্ত নওয়াজের দেশের ফেরার ইঙ্গিত ছিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। উল্লেখ্য, বছর শুরুতেই শাহবাজ বলেছিলেন, দাদাকে প্রাপ্য বুঝিয়ে দিতে চান তিনি। বাধা হয়ে দাঁড়াচ্ছিল নওয়াজের বিরুদ্ধে চলা দুটি দুর্নীতির মামলা। এর মধ্যেই গত বৃহস্পতিবার পাকিস্তানের একটি আদালত নওয়াজকে রক্ষাকবচ দেয়। আগামী ২৪ অক্টোবর অবধি তাঁকে গ্রেপ্তার করা যাবে না। এর পরেই ইমরানকে টক্কর দিতে প্রত্যাবর্তন ৭৩ বছরের নেতার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: দেশের নিরাপত্তাকে ‘বন্ধক’, মহুয়াকে নয়া তীরে বিঁধল বিজেপি, এথিক্স কমিটিতে হীরানন্দানির হলফনামা]

শনিবার দুবাই থেকে পরিবার ও দলের শীর্ষ নেতাদের সঙ্গে চার্টার্ড বিমানে দেশে ফেরেন নওয়াজ। দলীয় কর্মীরা ভিড় জমাতে পারেন ভেবে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা ছিল। সাত হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। মুসলিম লিগ-নওয়াজের মুখপাত্র খাওয়াজা মহম্মদ আসিফ বলেন, “আশা এবং উদযাপনের সময়। তাঁর প্রত্যাবর্তন পাকিস্তানের অর্থনীতি এবং জনগণের জন্য মঙ্গলজনক।” এদিকে দেশের উদ্দেশে রওনা দেওয়ার আগে দুবাই বিমানবন্দরে নওয়াজ বলেন, “চার বছর পর পাকিস্তানে ফিরছি। যেদিন পাকিস্তান ছেড়ে এসেছিলাম, একবিন্দু খুশি ছিল না মনে। কিন্তু আজ আমি খুশি।”

[আরও পড়ুন: মা-বাবাকে আলাদা করেছে ছেলে, স্বামীকে নিজের কাছে ফেরাতে আদালতে অশীতিপর বৃদ্ধা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.