Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Nepal

ইরান যুদ্ধে নেপালে জ্বালানি সংকট চরমে, সপ্তাহে ২ দিন ছুটি ঘোষণা বলেন্দ্রর

নেপাল সরকারের তরফে ঘোষণা করা হয়েছে এখন থেকে সপ্তাহে দু'দিন বন্ধ থাকবে সমস্ত সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি। নয়া ব্যবস্থায় কাজের সময়ও একঘণ্টা করে বাড়িয়ে দেওয়া হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ১৮:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৬, ১৮:২৬

options
link
ইরান যুদ্ধে নেপালে জ্বালানি সংকট চরমে, সপ্তাহে ২ দিন ছুটি ঘোষণা বলেন্দ্রর zoom
নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। ফাইল ছবি
Advertisement

ইরান যুদ্ধের জেরে জ্বালানি সংকট চরম আকার নিয়েছে ভারতের প্রতিবেশী নেপালে। গুরুতর এই পরিস্থিতিতে জ্বালানি বাঁচাতে এবার অভিনব উদ্যোগ প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর। সম্প্রতি নেপাল সরকারের তরফে ঘোষণা করা হয়েছে এখন থেকে সপ্তাহে দু’দিন বন্ধ থাকবে সমস্ত সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি। নয়া ব্যবস্থায় কাজের সময়ও একঘণ্টা করে বাড়িয়ে দেওয়া হয়েছে।

নেপালে সাপ্তাহিক ছুটির দিন শনিবার। জ্বালানি সংকটের জেরে সম্প্রতি নেপাল সরকারের তরফে যে নয়া বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে সেখানে বলা হয়েছে, শনিবারের সঙ্গে এখন থেকে রবিবারেও ছুটি থাকবে। বন্ধ রাখা হবে সব সরকারি দপ্তর। নয়া ব্যবস্থায় কাজের সময়ও একঘণ্টা করে বাড়ানো হয়েছে। বলেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে, আগে যেখানে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত কাজ করতেন সরকারি কর্মীরা, সেই সময়সীমা বাড়িয়ে এখন থেকে তাদের অফিস আসতে হবে সকাল ৯টায়। ছুটির সময় অবশ্য ৫টাতেই রাখা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নেপাল সরকারের মুখপাত্র সস্মিতা পোখরেল বলেন, পেট্রোলিয়াম সরবরাহে বিঘ্ন ঘটার জেরে সমস্যা গুরুতর আকার নিতে শুরু করেছে। যার জেরে সরকারি অফিস ও শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলি শনি ও রবিবার বন্ধ থাকবে।

নেপাল সরকারের মুখপাত্র সস্মিতা পোখরেল বলেন, পেট্রোলিয়াম সরবরাহে বিঘ্ন ঘটার জেরে সমস্যা গুরুতর আকার নিতে শুরু করেছে। যার জেরে সরকারি অফিস ও শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলি শনি ও রবিবার বন্ধ থাকবে। মন্ত্রিসভার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সরকারি অফিসের জন্য নতুন কর্মঘণ্টা প্রযোজ্য হতে চলেছে। সোমবার থেকেই নয়া এই বিধি কার্যকর হবে।

উল্লেখ্য, ইরান যুদ্ধের জেরে হরমুজ বন্ধ হওয়ায় গোটা বিশ্ব ধুঁকছে জ্বালানি সংকটে। বহু দেশ জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বাড়িয়েছে। নেপালও তার ব্যতিক্রম নয়, মঙ্গলবার থেকে নেপালের আন্তর্জাতিক বিমান সফরের জন্য এভিয়েশন টারবাইন ফুয়েলের (এটিএফ) দাম ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। নেপাল অয়েল কর্পোরেশনও (এনওসি) জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.