সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকাশ গবেষণাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে একটি নতুন শক্তিশালী রকেট ইঞ্জিনের পরীক্ষা করল উত্তর কোরিয়া৷ এই রকেটে চাপিয়ে আরও দ্রুত, কম খরচে মহাকাশে উপগ্রহ পাঠানো যাবে বলে দাবি দেশটির৷ যুদ্ধবাজ কিম জং উনের নেতৃত্বে সে দেশের মহাকাশ গবেষণা নতুন উচ্চতায় পৌঁছবে, জানাচ্ছে সে দেশের সংবাদমাধ্যম৷ এদিনের পরীক্ষাকে ঐতিহাসিক বলেও উল্লেখ করেছে কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি৷
[নারকীয় উত্তর কোরিয়ার হৃদয় বিদারক ছবি তুলে ধরলেন এই যুবতী]
রবিবার নয়া রকেট ইঞ্জিন পরীক্ষার সময় লঞ্চ সাইটে উপস্থিত ছিলেন খোদ কিম৷ কিম বলেছেন, “দেশের রকেট ইন্ড্রাস্ট্রির উন্নয়নে আজকের তারিখটি স্মরণীয় হয়ে থাকবে৷ গোটা বিশ্ব জানতে পারবে, মহাকাশ গবেষণায় উত্তর কোরিয়া কতদূর এগিয়ে গিয়েছে৷” কিম আবেদন জানিয়েছেন, এখন থেকে দেশের মহাকাশ ও উপগ্রহ গবেষণায় যেন নতুন ইঞ্জিনটি ব্যবহৃত হয়৷ যদিও মার্কিন গোয়েন্দাদের সন্দেহ, রাষ্ট্রসংঘের চোখে ধুলো দিয়ে নয়া ইঞ্জিনে চাপিয়ে কোরীয় ক্ষেপণাস্ত্রকে আরও দূরপাল্লার করার চেষ্টা চালাচ্ছেন কিম৷
উত্তর কোরিয়াকে যে কোনও লং রেঞ্জ মিসাইল পরীক্ষা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে রাষ্ট্রসংঘ৷ যদিও উত্তর কোরিয়ার দাবি, নয়া ইঞ্জিনটি অসামরিক কাজে ব্যবহার করা হবে৷ সে দেশের বৈজ্ঞানিকদের উদ্ধৃত করে জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, আগামী পাঁচ বছরে আরও বেশ কয়েকটি আর্থ অবজারভারভেশন স্যাটেলাইট লঞ্চ করা হবে৷ পিয়ংইয়ংয়ের পারমাণবিক গবেষণার উপর নিবিড়ভাবে নজরদারি চালিয়ে যেতে মার্কিন গোয়েন্দাদের নির্দেশ দিয়েছেন ইউএস সেক্রেটারি অফ স্টেট রেক্স টিলারসন৷
[একসঙ্গে চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার, আতঙ্ক বাড়ল ট্রাম্পের মুলুকে]
সর্বশেষ খবর
-
কম ফ্যাটের দই মানেই ভেজাল নয়, ২৬ বছর পর হাই কোর্টে বেকসুর খালাস কৃষ্ণনগরের মিষ্টি ব্যবসায়ী
-
টাকা দিয়ে দেবীদর্শন! বদলের বঙ্গে বন্ধ হচ্ছে পুজোর ‘বিতর্কিত’ প্রিভিউ শো?
-
মন্দির ধসে পড়লেও নড়ানো যাচ্ছে না বজরংবলীকে! উজ্জয়িনীতে ‘অলৌকিক’ কাণ্ড, ভাইরাল ভিডিও
-
বনগাঁ আদালতে আইনজীবী সেজে প্রতারণা! ৩ জনকে আটক করল পুলিশ
-
৫ মাসে ২৩ ফাঁসির নির্দেশ, খুনের হুমকির মুখে সেই বিচারক বললেন, ‘ভয় পাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো’