Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
China

বন্যায় ডুবেছে চিন! জলে কিলবিল করছে শয়ে শয়ে বিষাক্ত সাপ, এক মহিলার মৃত্যু

অন্তত ৯০০ সাপ বেরিয়ে পড়েছে লোকালয়ে। এর মধ্যে রয়েছে গোখরোর মতো বিষাক্ত সাপও!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ২১:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ২১:১২

options
link
বন্যায় ডুবেছে চিন! জলে কিলবিল করছে শয়ে শয়ে বিষাক্ত সাপ, এক মহিলার মৃত্যু zoom
ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।
Advertisement

ভয়াল পরিস্থিতি চিনে। টাইফুন ‘মেসাক’-এর প্রভাবে বন্যায় থইথই বেজিং। বন্যা পরিস্থিতিতে গুয়াংজি অঞ্চলের এক বাণিজ্যিক খামার থেকে অন্তত ৯০০ সাপ বেরিয়ে পড়েছে লোকালয়ে। এর মধ্যে রয়েছে গোখরোর মতো বিষাক্ত সাপও! ফলে সৃষ্টি হয়েছে আতঙ্ক।

ইতিমধ্যেই সাপের কামড়ে এক মহিলার মৃত্যুতে পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে উঠেছে।
বন্যার একটি ফুটেজ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বন্যার জলে ভেসে যাচ্ছে সাপ। উরু পর্যন্ত জলে নেমে বহু মানুষ তাদের ধরার চেষ্টা করছেন। জানা গিয়েছে, গুয়াংজির শহর হেংঝৌতে সাপের কামড় খাওয়ার পর এক মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পৌঁছাতে দেরি হওয়ায় তাঁর মৃত্যু হয়েছে। রাস্তা অবরোধ ও বন্যার কারণেই তাঁর হাসপাতালে পৌঁছাতে দেরি হয়েছিল।

Advertisement

‘গ্লোবাল টাইমস’-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, খামার থেকে পালিয়ে যাওয়া সাপগুলোকে ধরার জন্য বিভিন্ন দল মোতায়েন করা হয়েছে। এবং সাপের কামড়ে আক্রান্তদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে কর্তৃপক্ষ অস্থায়ী চিকিৎসাকেন্দ্র স্থাপন করেছে। প্রসঙ্গত, গুয়াংজি হল চিনের বাণিজ্যিক ভিত্তিতে সাপ পালনের বৃহত্তম কেন্দ্র। এখানে ওষুধ, চামড়াজাত পণ্য ও মাংসের জন্য প্রায় ৩ কোটি সাপ পালন করা হয়। ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় খামারটি জলের তলায়। আর সেই কারণেই সেখান থেকে সাপগুলি ছড়িয়ে পড়ছে অন্যত্র। স্থানীয় প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.