সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনার শূণ্যপদে নিয়োগের বিজ্ঞাপন দিয়ে বিতর্ক জড়াল পাক রেঞ্জার্স৷ পাকিস্তানের একটি বিখ্যাত সংবাদপত্রে দেওয়া হয়েছে বিজ্ঞাপনটি৷ যেখানে বলা হয়েছে, সিন্ধ প্রদেশের পাক রেঞ্জার্সদের শৌচালয় পরিষ্কারের জন্য কর্মী প্রয়োজন৷ এই পর্যন্ত সব ঠিকই ছিল৷ কিন্তু বিতর্ক উসকে দিয়েছে এই কর্মখালি আবেদনের একটি বিভাগ৷ সেখানে বলা হয়েছে, এই কাজের জন্য আবেদন করতে পারবেন কেবল মাত্র অমুসলিম যুবকরা৷
So, the criteria for job of a sweeper/sanitary workers in Pakistan is just you should be “NON-MUSLIM ONLY”!!
AdvertisementYour job is to make filth only, and our is to clean only! pic.twitter.com/NxuAILWu87
— Kapil Dev (@KDSindhi) August 30, 2018
[রয়টার্সের ২ সাংবাদিককে ৭ বছরের জেলের সাজা দিল মায়ানমার]
এই বিজ্ঞাপনটি গত ২৬ আগস্ট প্রকাশিত হয়৷ এরপর থেকেই ঝড়ের গতিতে তা ছড়িয়ে পড়তে থাকে সোশ্যাল মিডিয়ায়৷ নিন্দায় মুখর হয়েছেন বিশিষ্ট মহল থেকে শুরু করে সাধারণ মানুষ৷ বিযয়টিকে দেশের সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণ বলে সরব হয়েছেন মানবাধিকার কর্মীরাও৷ প্রতিবাদ উঠেছে পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের মধ্য থেকেও৷ অনেকেই কটাক্ষের সুরে বলছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা দেশের উন্নয়নের জন্য কাজ করবেন এবং সংখ্যালঘুরা দেশ পরিষ্কার করবেন৷ কেবল সংবাদপত্রেই এই বিজ্ঞাপন প্রকাশিত হয়নি৷ পাশাপাশি, একই বিজ্ঞাপন দেওয়া হয়েছে সিন্ধ প্রদেশের পাক রেঞ্জার্সদের ওয়েব সাইটেও৷
[OMG! এই কারণে ধীরে ধীরে জলের তলায় যাচ্ছে ব্যাংকক!]
বিষয়টিকে কেন্দ্র করে আঙুল উঠেছে সদ্য মসনদে বসা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারের বিরুদ্ধে৷ ইরমানের আমলে পাক সেনার ‘নয়া রূপ’ বলে ঘটনাকে কটাক্ষ করেছেন অনেকে৷ বিষয়টিকে একটি বৃহদাংশের মানুষ নিন্দনীয় বললেও, অনেকে আবারও ছবিটির সারবত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন৷ পাক রেঞ্জার্সদের ছোট করতে জাল ছবি ছড়ান হচ্ছে বলে তাঁদের দাবি৷ যদিও এই দাবির সপক্ষে কোনও যথাযথ প্রমাণ পেশ করতে পারেননি তাঁরা৷ কারণ, সিন্ধ প্রদেশের পাক রেঞ্জার্সদের ওয়েব সাইটে জ্বলজ্বল করতে থাকে বিজ্ঞাপনটি৷ উল্লেখ্য, এটা প্রথম নয়৷ দীর্ঘদিন ধরেই পাকিস্তানে বৈষম্য ও অত্যাচারের মুখোমুখি হতে হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের৷ কেড়ে নেওয়া হচ্ছে তাঁদের ভিটেমাটি৷ বন্ধ করে দেওয়া হচ্ছে হিন্দুদের স্কুল৷ অত্যাচার চলছে নিরীহ নাগরিকদের উপরে৷
সর্বশেষ খবর
-
বুড়ো হাড়ে ভেলকি! বেঙ্গল প্রো টি-টোয়েন্টিতে নেমেই হ্যাটট্রিক শামির, জাতীয় দলের দরজা কি খুলবে?
-
গ্রেপ্তার কলেজ স্ট্রিটের কাউন্সিলর, চাবিওয়ালা ডেকে তালা খুলে বের করল পুলিশ, ‘ডিম থেরাপি’ প্রতিবেশীদের
-
মেসি ফিট হলেও অন্য দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে, চোটে ছিটকে গেলেন তারকা ডিফেন্ডার, পরিবর্ত কে?
-
‘সজলের পুজোয় ঢাক বাজানো-ধুনুচি নাচের নিয়ম জানুন’, সুদীপার নিশানায় ‘মুখোশধারী’ টলিউড
-
পুলিশের নজর এড়াতে শাড়ির আড়ালে লুকিয়ে তৃণমূল কর্মী! শেষমেশ কী হল?