সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক সমস্যায় ডুবে রয়েছে পাকিস্তান। এই অবস্থায় নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করল সে দেশের সেনাবাহিনী। প্রতিরক্ষা বাজেট বেশ কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে পাক সেনা। এই উদ্যোগের প্রশংসা করেছেন সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বুধবার ঘোষণা করেছেন, প্রতিরক্ষা বাজেটে কাটছাঁট করে সেই টাকা বালুচিস্তান এবং উপজাতি অধ্যুষিত এলাকার (ফাটা এরিয়া) নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়নে খরচ করা হবে।
পাক সেনাবাহিনীর মেজর জেনারেল আসিফ গফুর টুইট করে এই কথা জানিয়েছেন। তবে প্রতিরক্ষা খাতে বাজেট কমালেও দেশের সুরক্ষা কোনওভাবে বিঘ্নিত হবে না বলে দাবি করেছেন তিনি। পাক সেনার এই নজিরবিহীন সিদ্ধান্তের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একাধিক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েও পাক সেনাবাহিনী যে ভাবে প্রতিরক্ষায় বাজেট বরাদ্দ কমানোর সিদ্ধান্ত নিয়েছে তা উল্লেখযোগ্য বলে জানিয়েছেন তিনি।
[ আরও পড়ুন: যৌন অভিরুচি প্রকাশ্যে এনে অভিনব পোস্ট শিখ যুবকের, প্রশংসা কুড়লেন ওবামার ]
এছাড়া আর কোনও উপায় ছিল না বলে ব্যাখ্যা করেছেন ইমরান। কারণ তীব্র আর্থিক সংকটে জেরবার পাকিস্তানের অর্থনীতি। নানা দেশের কাছে ধার করেও অর্থনীতির হাল ফেরার কোনও আশা নেই। সেনা ও সাধারণ মানুষের মধ্যে বিশেষ বোঝাপড়া থাকলেই এই উদ্যোগ সম্ভব বলে মন্তব্য করেছেন পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরি। ২০১৮-র হিসেব অনুযায়ী বিশ্বে যে দেশগুলি প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি খরচ করে, তার মধ্যে ২০তম স্থানে রয়েছে পাকিস্তান। অন্যদিকে, আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করে এই প্রথম হাফিজ সৈয়দকে ইদের নমাজে নেতৃত্ব দেওয়ার অনুমতি দিল না পাক সরকার।
লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে প্রতি বছরই ইদের নমাজ পাঠে নেতৃত্ব দেয় হাফিজ। কিন্তু ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা হাফিজ মুম্বই হামলার মাস্টারমাইন্ড এবং লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা। রাষ্ট্রসংঘ ও মার্কিন চাপের কাছে নতি স্বীকার করে ইমরান খান সরকার এবার হাফিজকে নমাজ পাঠে নেতৃত্ব দেওয়ার অনুমতি দেয়নি।
[ আরও পড়ুন: রানির প্রশ্নে বেকুব ট্রাম্প, পরিস্থিতি সামাল দিলেন মেলানিয়া ]
সর্বশেষ খবর
-
‘ববিদাকে ফোন করব’, ফিরহাদের পদত্যাগের পরই জল্পনা বাড়ালেন ‘আসল তৃণমূল’ ঋতব্রত
-
‘ইন্ডাস্ট্রিতে কেউ কচি নয়’, স্বরূপের শ্লীলতাহানি মামলায় রূপার নিশানায় কারা? কী বলছেন স্বপন দাশগুপ্ত?
-
দিল্লি দরবারে বৈঠক শেষে ‘খুশি’ মনে রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী, আজ রাতেই দপ্তর বণ্টন!
-
অভিষেকের কথাই শেষ কথা নয়! দলের খোলনলচে বদলে বড় সিদ্ধান্ত বিদ্রোহে ‘বিপন্ন’ মমতার
-
ভারতে ইবোলার হানা! জয়পুরে উগান্ডার পর্যটকের শরীরে সংক্রমণের লক্ষণ ঘিরে চর্চা