সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের গোড়াতেই পাকিস্তানে (Pakistan) সাধারণ নির্বাচন। গত অক্টোবরে দেশে ফিরেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ (Nawaz Sharif)। অবশেষে বৃহস্পতিবার তাঁর মনোনয়নপত্র গ্রহণ করল পাক নির্বাচন কমিশন। দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান নওয়াজ। তাঁকে ভোটে লড়ার ছাড়পত্র দেওয়ার সমালোচনা করেছে ইমরান খানের দল পিটিআই।
গত নভেম্বরে আদালতে স্বস্তি পেয়েছিলেন নওয়াজ শরিফ। পাকিস্তানের এক আদালত নির্দেশ দিয়েছিল, নওয়াজের যে সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল তা ফিরিয়ে দিতে হবে। উল্লেখ্য, তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০২০ সালে নওয়াজ শরিফের বহু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। যার মধ্যে ছিল জমি, দামি গাড়ি থেকে শুরু করে স্থানীয় ও বিদেশি ব্যাঙ্কে রাখা অর্থ। এবার ফের স্বস্তি পেলেন তিনি। তাঁকে ভোটে লড়ার ছাড়পত্র দেওয়ায় ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ প্রতিবাদ করেছে। জানিয়েছে, নওয়াজকে লড়ার সুযোগ দেওয়ার পিছনে রয়েছে নির্দিষ্ট মতলব।
[আরও পড়ুন: আর্থিক প্রতারণা মামলায় ইডির চার্জশিটে প্রিয়াঙ্কা গান্ধীর নাম! লোকসভার আগে মাথায় হাত কংগ্রেসের]
পানামা দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছিল নওয়াজের। এর পর থেকেই স্বেচ্ছায় নির্বাসনে ব্রিটেনে ছিলেন পাকিস্তানের চার বারের প্রধানমন্ত্রী। আদালতের রক্ষাকবচ পেতেই দেশে ফেরেন তিনি। এবার প্রশ্ন উঠছে, তাহলে কি ভোটে জিতে মসনদে ফিরবেন তিনি? উত্তরটা নিয়েই আপাতত পাক রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে।
[আরও পড়ুন: গ্যালাক্সির বাইরে জনঅরণ্য, দরবারে এসেই ভক্তদের ‘সালাম নমস্তে’ জানালেন ‘সুলতান’ সলমন]
সর্বশেষ খবর
-
ভিড়ে ঠাসা শপিং মলে বন্ধুর গলায় ছুরির কোপ! নিউটাউনে রক্তারক্তি
-
শিক্ষক-শিক্ষাকর্মীরাও পাবেন বকেয়া ডিএ, ‘তবে কিছুটা সময় লাগবে’, হাই কোর্টে জানাল রাজ্য
-
‘দপ্তরে বসে কাজ করুন’, অগ্নিমিত্রা-শারদ্বতকে পরামর্শ মুখ্যমন্ত্রীর
-
‘যে ব্যাট করবে, সেই যদি আম্পায়ার ঠিক করে…’, নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে মুখ খুলল সুপ্রিম কোর্ট
-
ঘরে বউ রেখে গোপনে ‘প্রেমিকা’ কোমলরানিকে বিয়ে গোবিন্দার! স্ত্রী সুনীতার খোঁচা, ‘পশুদেরও অধম’