সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে ফের সংখ্যালঘুদের উপর অত্যাচার। মুসলিম যুবকের (Muslim Youth) বিয়ের প্রস্তাব ফেরানোয় প্রকাশ্যে গুলি করে খুন করা হল খ্রিস্টান যুবতীকে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। রাওয়ালপিন্ডির এই ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবতীর নাম সোনিয়া। তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী। শাহজাদ তাঁকে বিয়ে করতে চেয়েছিল। পরিবারের কাছে সেই প্রস্তাবও পাঠানো হয়। কিন্তু সোনিয়ার পরিবার সেই প্রস্তাব খারিজ করে দেয়। ফয়জন নামে এক যুবকের সঙ্গে সোনিয়ার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল বলে খবর। প্রস্তাব ফেরানোয় রাস্তাতেই সোনিয়াকে গুলি করে মারল শাহজাদ। ফয়জনের সঙ্গে বাড়ির বাইরে বেরিয়েছিলেন সোনিয়া। সেখানেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় শাহজাদ।
[আরও পড়ুন : ভারতকে চাপে রাখার চেষ্টা! অরুণাচল প্রদেশের কাছে তিনটে গ্রাম বানিয়েছে চিন]
শাহজাদের মা বিয়ের প্রস্তাব পাঠানোর কথা স্বীকার করে নিয়েছেন। সঙ্গে সঙ্গে জানিয়েছেন, সোনিয়ার বাবা-মা প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন। জানিয়েছিলেন, সোনিয়ার অন্যত্র বিয়ে ঠিক হয়ে গিয়েছে। কিন্তু তাঁদের ছেলে এমন ঘটনা ঘটবে, তা তাঁরা ভাবতেও পারেননি।
এবারই প্রথম নয়, এর আগেও ইমরান খানের দেশে বিভিন্ন ইস্যুতে সংখ্যালঘুদের উপর অত্যাচার করার খবর সামনে এসেছে। গত মাসের ১১ তারিখ ইসলাম ধর্মের সমালোচনা করায় খুন করা হয় মা-ছেলেকে। অভিযোগ, তাঁরা ইসলাম (Islam) ধর্মের সমালোচনা করেছিলেন। তাই তাঁদের উপর হামলা চালায় প্রতিবেশীরা।
পাকিস্তানে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নতুন কিছু নয়। তবে নিপীড়নের মাত্রা কতটা ভয়াবহ তা প্রকাশ্যে এসেছে এক সমীক্ষায়। সেখানে বলা হয়েছে, দেশটিতে হওয়া মোট ধর্মান্তকরণের ঘটনার ৫২ শতাংশই ঘটেছে পাঞ্জাব প্রদেশে। জানা যায়, সংখ্যালঘু মহিলা, বিশেষ করে নাবালিকাদের ধর্মান্তরণের হার সবচেয়ে বেশি পাঞ্জাব প্রদেশে। মহিলা, বিশেষ করে নাবালিকারা সবচেয়ে বেশি ধর্মান্তরণের শিকার। ১৯৭৩ সালে পাকিস্তানের সংবিধানে অন্তর্ভুক্ত ধর্মীয় স্বাধীনতার বিষয়টি লঙ্ঘন করে পাঞ্জাব প্রদেশে ধর্মান্তরণের ঘটনা আকছার ঘটে।
[আরও পড়ুন : উলটপুরাণ! রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্রের তকমা ফেরানোর দাবিতে উত্তাল নেপাল]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর