সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ জীবনে দায়িত্বের কোনও শেষ নেই। দায়িত্বের বোঝা বইতে বইতে কখন যে জীবনে আঁধার নেমে আসে, টেরই পাওয়া যায় না। আর ঠিক তখনই ছোট ছোট ইচ্ছাগুলি পূরণের সাধ যেন প্রবল হয়ে ওঠে। মৃত্যুপথযাত্রীর শেষ ইচ্ছা পূরণের মাধ্যমে ফুটে ওঠে মানবিকতা। হাসপাতালে যাওয়া পথে, নিজের শেষ ইচ্ছার কথা অ্যাম্বুল্যান্সের দুই কর্মীকে জানিয়েছিলেন এক অস্ট্রেলিয় মহিলা। মৃত্যুপথযাত্রী ওই মহিলার ইচ্ছা পূরণ করলেন তাঁরা। তাঁকে শেষবারের জন্য নিয়ে গেলেন সমুদ্রের কিনারে।
[বিয়ের ভরা মরসুম, বিধায়কদের গণছুটি দিলেন স্পিকার]
অস্ট্রেলিয়া অত্যন্ত জনপ্রিয় অ্যাম্বুল্যান্স পরিষেবা প্রদানকারী সংস্থা কুইন্সল্যান্ড অ্যাম্বুল্যান্স সার্ভিস। ফেসবুকে গোটা ঘটনাটি কথা তুলে ধরেছে সংস্থাটি। স্থানীয় এক মুমূর্ষ মহিলাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন সংস্থার দুই কর্মী ড্যানিয়েল কেল্লাম ও গ্রাহাম কুপার। অ্যাম্বুল্যান্সে যাওয়ার সময়ে, ওই মহিলা, তাঁদের বলেন, হাসপাতালে নয়, তিনি সমুদ্রের ধারে যেতে চান। নিজেদের দীর্ঘ অভিজ্ঞতায় ড্যানিয়েল ও গ্রাহাম বুঝতে পারেন, ওই মহিলার আয়ু আর বেশিদিন নেই। হাসপাতালে নিয়ে গেলেও, তিনি আর বাঁচবেন না। বিধির বিধান পালটে ফেলার ক্ষমতায় কারও নেই। কিন্তু, মৃত্যুপথযাত্রী মহিলার শেষ ইচ্ছাটুকু অন্তত পূরণ করা যায়। এই ভেবে হাসপাতালে নিয়ে গিয়ে অ্যাম্বুল্যান্স রুট সামান্য বদলে ওই মহিলাকে স্থানীয় একটি বিচে নিয়ে যান ওই দুই স্বাস্থ্যকর্মী। অ্যাম্বুল্যান্স থেকে নামিয়ে হুইল চেয়ার বসিয়ে তাঁকে সমুদ্রের কাছে নিয়ে যাওয়া হয়। ওই মহিলার চোখে তখন জল।
[বিয়ের আসরে বিবাদ, থানায় গিয়ে মালাবদল বর-কনের]
তবে নিজেদের কর্তব্য থেকে বিচ্যুত হননি ড্যানিয়েল ও গ্রাহাম। সমুদ্র দর্শনের পর ওই মহিলাকে নিরাপদে হাসপাতালেও পৌঁছে দেন তাঁরা। স্বাস্থ্যকর্মী ড্যানিয়েল জানিয়েছে, হাসপাতালে পৌঁছনোর পর, ওই মহিলা কিছুটা উদাসীন হয়ে পড়েছিল। তিনি যখন বলেন, কী ভাবছেন? তখন ওই মহিলা বলেন, ’ সবকিছু ঠিক আছে। আমি পরম শান্তিতে আছি।’ ঘটনাচক্রে, কয়েকদিন পরেই ওই মহিলা মারা যান।
[একদিন কাজে অনুপস্থিত থাকায় বরখাস্ত নবিশ স্টেশন মাস্টার]
সর্বশেষ খবর
-
ভাড়াবাড়িতে ভাগ্নের সঙ্গে লিভ ইন! ‘খুন’ করে ট্রেন লাইনে ঝাঁপ মামির, জোড়া দেহ উদ্ধার বসিরহাটে
-
ম্যাচ জিতে মেসি জড়িয়ে ধরতেই চুমু সাংবাদিক সোফির! শুরু সম্পর্ক নিয়ে গুঞ্জন
-
মায়ানগরীর অবিরাম বৃষ্টিতেও ছুটি নেই, সাদা-কালো আবহে ছবি পোস্টে কী বার্তা ভিকির?
-
‘মনের ভিতর আগুন, মাথা ঠান্ডা রাখুন’, প্রশিক্ষণ শিবিরে বিধায়কদের ন্যায়ের পাঠ ওম বিড়লার
-
তারেক জমানাতেও মৌলবাদীদের দাপট! বাংলাদেশে উড়ল কালেমা খচিত পতাকা