সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা-বাবা৷ কথায় বলে শিশুর সবচেয়ে নির্ভরতার জায়গা এই দুটি মানুষ৷ কিন্তু, মানুষ যতটা ভালবাসতে পারে, তার চেয়েও বেশি নৃশংস হতে পারে৷ নৃশংসতা সবচেয়ে আপনজনকেও রেয়াত করে না৷ এমনই ঘটনা ঘটেছে কুয়েত শহরে৷ নিজের শিশুকন্যাকেই নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠল মা-বাবার বিরুদ্ধে৷
কুয়েতের কুনা সংবাদ মাধ্যম সূত্রে প্রকাশ্যে আসে এই খবর৷ অভিযুক্ত বাবা-মায়ের নাম সালেম বুহান (২৬) ও আমিরা হুসেন (২৩)৷ কুয়েতের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, মা-বাবার বেদম প্রহারেই মৃত্যু হয় ৩ বছরের শিশুর৷ এমনকি শিশুটি মারা গিয়েছে বুঝতে পেরে তাঁর দেহ ফ্রিজে ঢুকিয়ে রেখে দেওয়া হয়৷ প্রায় এক সপ্তাহ মতো শিশুর মরদেহ ফ্রিজে থাকার পর তা উদ্ধার করে পুলিশ৷
অভিযুক্ত সালেম-আমিরার আরও তিন সন্তান রয়েছে৷ দুজনকেই গ্রেফতার করেছে কুয়েত পুলিশ৷ জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, স্বামী-স্ত্রী দু’জনেই মাদকাসক্ত ছিল৷ মাদকের নেশায় সন্তানদের প্রায়শই মারধর করত৷ মৃত শিশুর হাতে, ঘাড়ে ও পায়ে আঘাতের পাশাপাশি পোড়া চিহ্নও পাওয়া গিয়েছে৷
সর্বশেষ খবর
-
ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত সিকিমের রিম্বি-সিংলিটাম, বিপন্ন বহু পরিবার, চলছে উদ্ধারকাজ
-
শিবপুর বিই কলেজে শ্যামাপ্রসাদের নামে হস্টেল, উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত
-
মাত্র ২৭ বছরেই চিরবিদায়, প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ
-
বৈভবের ছায়ায় ঢাকা, আচরণেও সমস্যা! রাজস্থান ছাড়ছেন যশস্বী? কিনতে আগ্রহী এক ফ্র্যাঞ্চাইজি
-
১৩ বছরের টানাপোড়েন থেকে মুক্তি, সোমবার থেকেই জাইকার জল পুরুলিয়ায়