সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান ঘটিয়ে পার্লামেন্ট বরখাস্ত করার অনুমতি দিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ৷ ব্রেক্সিট ডামাডোলে রানির কাছে ১০ সেপ্টেম্বর থেকে সংসদ বরখাস্ত করার অনুমতি চেয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন৷ বিতর্ক উসকে সেই অনুমতি প্রদান করেছেন এলিজাবেথ৷
[আরও পড়ুন: ‘মানুষ এদের জুতোপেটা করবে’, কংগ্রেসকে বেনজির আক্রমণ কাশ্মীরের রাজ্যপালের]
আগামী ৩১ অক্টোবর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসার (ব্রেক্সিট) কথা ব্রিটেনের। তার আগে পার্লামেন্ট সাসপেন্ড করে বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা করছেন বরিস বলে অভিযোগ। হাউস অফ কমন্স-এর স্পিকার জন বেরকও এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন৷ প্রথাগতভাবে, রাজনৈতিক বিতর্ক বা মন্তব্য করা থেকে বিরত থাকেন স্পিকার৷ তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এহেন সিদ্ধান্তে মুখ খুলেছেন তিনিও৷ উল্লেখ্য, যে কোনও মূল্যেই ইইউ ছেড়ে বেরতে তিনি বদ্ধপরিকর বলে আগেই জানিয়েছিলেন বরিস। ফলে চুক্তিহীন ব্রেক্সিটে যাতে বিরোধী এমপি-রা বাধা দিতে না পারেন, তাই এই সিদ্ধান্ত বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলি।
ব্রিটিশ পার্লামেন্টে এখন অবকাশ চলছে৷ সেপ্টেম্বরের শুরুতে ফের সংসদ কাজ শুরু করার আগেই তা সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন বরিস৷ এদিকে, গরমের ছুটি কাটাতে রানি দ্বিতীয় এলিজাবেথ এখন স্কটল্যান্ডের ব্যালমোরালে রয়েছেন। হাউস লিডার জ্যাকব রিজ মগ এবং চিফ হুইপ মার্ক স্পেনসার আজই সেখানে বরিসের বার্তা নিয়ে উড়ে যান। রানি সেই আবেদনে সায়ও দিয়ে দিয়েছেন। বরিস জানিয়েছেন, ১৪ অক্টোবর অর্থাৎ ব্রেক্সিটের ঠিক দু’সপ্তাহ আগে পার্লামেন্টে ভাষণ দেবেন রানি। ব্রেক্সিট নিয়ে প্রধানমন্ত্রীর ‘দারুণ কিছু ঘোষণাও’ থাকবে সেই ভাষণে। অর্থাৎ ব্রেক্সিট নিয়ে বিরোধীরা কার্যত কোনও আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগই পাবেন না এই সময়ের মধ্যে।
পার্লামেন্ট সাসপেন্ড করার সিদ্ধান্তে বিরোধী ও সমর্থক উভয়পক্ষের অনেক এমপি সহমত প্রকাশ করেননি৷ বিরোধী তথা লেবার পার্টির নেতা জেরেমি করবিন জনসনের বিরুদ্ধে তোপ দেগেছেন৷ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷ যদিও প্রধানমন্ত্রী জনসনের দাবি, তিনি কোনও অসাংবিধানিক কাজ করেননি৷
[আরও পড়ুন: ‘মানুষ এদের জুতোপেটা করবে’, কংগ্রেসকে বেনজির আক্রমণ কাশ্মীরের রাজ্যপালের]
It’s done pic.twitter.com/YGdB0WX4zk
— Vicki Young (@BBCVickiYoung) August 28, 2019
সর্বশেষ খবর
-
ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৪০ কোটি! অন্নপূর্ণার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ গৃহবধূর, ব্যাপারটা কী?
-
রাজস্থান সতীর্থ আর্চারের ফাঁদেই পা বৈভবের! ‘এটা আন্তর্জাতিক ক্রিকেট’, খোঁচা আরেক ইংরেজ তারকার
-
‘জেহাদি, আমির ভারত ছাড়ো’, বারবার হিন্দু নারীকে বিয়ে করায় বজরং দলের রোষানলে অভিনেতা
-
গোল করেই কর্নার ফ্ল্যাগ ঘিরে নাচ, স্পেনের নায়ক মেরিনোর সেলিব্রেশনে লুকিয়ে বাপ-ছেলের গল্প
-
হাওড়া শহরের সার্বিক উন্নয়নই লক্ষ্য, এবার যৌথভাবে কাজ করবে রেল, পুরসভা