Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬

অর্ধেক আকাশে স্বাধীনতার আলো, সৌদি সেনাবাহিনীতে এবার সুযোগ মহিলাদেরও

নারী-পুরুষ ব্যবধান ক্রমশ কমছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০১৯, ১৩:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০১৯, ১৩:৪৯

options
link
অর্ধেক আকাশে স্বাধীনতার আলো, সৌদি সেনাবাহিনীতে এবার সুযোগ মহিলাদেরও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌদির অর্ধেক আকাশ কি আরও ডানা মেলতে পারবে? রক্ষণশীল দেশের প্রশাসনের ইতিবাচক মনোভাব সেই ইঙ্গিতই দিচ্ছে। এই প্রথম সৌদি প্রশাসন সে দেশের মহিলাদের সেনাবাহিনীর চাকরির দরজা খুলে দিল।

[নিয়মিত দৌড়ে কমতে পারে মানসিক চাপ, বাড়বে স্মৃতিশক্তি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। আচমকা ডিক্রি জারি করে বেশ কয়েকজন প্রথম সারির সামরিক কর্তাকে বরখাস্ত করেন সৌদি আরবের বাদশাহ। যার মধ্যে ছিলেন  সেনাপ্রধানও। মনে করা হচ্ছে, এই সিদ্ধান্তের পিছনে রয়েছেন যুবরাজ মহম্মদ বিন সলমন। যিনি সৌদিতে মুক্তকণ্ঠ হিসাবে পরিচিত। গত বছর সলমনের দুর্নীতি বিরোধী অভিযানের সময় বেশ কয়েকজন পরিচিত সৌদি প্রিন্স, মন্ত্রী, কোটিপতিদের রিয়াধের একটি পাঁচতারা হোটেলে বন্দি করা হয়েছিল। এমন পদক্ষেপের মাধ্যমে সলমন বুঝিয়ে দিয়েছেন সৌদির প্রচলিত রীতিনীতি ভাঙতে তিনি বদ্ধপরিকর। এরপরই সৌদি মহিলাদের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে চমকে দিল সে দেশের সরকার। এবার সেনাবাহিনীতে মহিলাদের অংশগ্রহণের সুযোগ দিল সৌদি প্রশাসন। এবছর পয়লা মার্চের মধ্যে সেনাবাহিনীতে মহিলারা আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্য বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। সৌদি আরবের সেনাবাহিনীতে যোগ দিতে হলে ওই মহিলাকে সে দেশের নাগরিক হতে হবে। আবেদনের ক্ষেত্রে পরিবারের অনুমতি বাধ্যতামূলক। প্রার্থীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা অন্তত উচ্চ বিদ্যালয় পাশ। মহিলা সেনাদের সুবিধার জন্য তাঁদের বাসস্থলের কাছেই পোস্টিং দেওয়া হবে। তবে সৌদি আরবের বাইরের কাউকে বিয়ে করলে আবেদন করা যাবে না। কোনও অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ থাকলে দরখাস্ত বাতিল হবে। পাশাপাশি চাকরিপ্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা দিতে হবে। থাকছে ইন্টারভিউ।

[কেন অল্পবয়সেই মৃত্যুর কোলে? শ্রীদেবীর প্রয়াণে কী পরামর্শ বিশেষজ্ঞদের?]

সলমনের উদ্যোগে গত বছরের জুনে সৌদি নারীরা প্রথম স্টিয়ারিং হাত রাখার সুযোগ পান। চলতি বছরের জানুয়ারিতে মহিলাদের ফুটবল ম্যাচ দেখার অনুমোদনও মেলে। পাশাপাশি বোরখা পরার ক্ষেত্রে নিয়ম শিথিল করা হয়। সিনেমা হলে যাওয়া এবং ব্যবসার কাজের বিষয়ে অংশগ্রহণের বিষয়ে মহিলাদের জন্য দরজা খুলে দেয় সৌদি সরকার। এবার ‘ভিশন ২০৩০’ প্রকল্পের জন্য অর্ধেক আকাশকে মিলিয়ে দিতে চায় নতুন শাসকরা।

[বন্দুকের নলের সামনে সিরিয়ার শৈশব, ‘গৃহযুদ্ধ’ নিয়ে প্রশ্ন গোটা বিশ্বে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.