সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রেক্সিট পরবর্তী সময়ে ইংল্যান্ডে প্রবাসী ভারতীয়দের বারবার বর্ণবিদ্বেষমূলক হামলার মুখে পড়তে হচ্ছে৷ মৌখিকভাবে তো বটেই, নিগৃহীত হতে হচ্ছে শারীরিকভাবেও৷ অনেকেই হয়তো মুখে বুজে সহ্য করে নিচ্ছেন৷ কিন্তু আইনি পথে প্রতিবাদ করলে যে সুবিচার মিলতে পারে, তা প্রমাণ করলেন পুণের দম্পতি সাচিত পুণেকর ও তেজল সোনওয়ালকর৷ ইংল্যান্ড প্রবাসী ওই দম্পতিকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন স্থানীয় এক বাসিন্দা৷ এই ঘটনায় ওই দম্পতিকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত৷
[পাকিস্তানে সেনাঘাঁটি বানাচ্ছে চিন, পেন্টাগনের রিপোর্টে উদ্বেগ ]
গত এক দশক ধরে উইল্টশায়ার কাউন্টির সুইনডোন শহরে বসবাস করছেন সাচিত পুণেকর ও তাঁর স্ত্রী তেজল৷ সেখানে একটি ভারতীয় রেস্তরাঁ চালান তাঁরা৷ জানা যাচ্ছে, গত বছরের ৭ অক্টোবর নিজেদের রেস্তরাঁ থেকে খাবার ডেলিভারি করতে যাচ্ছিলেন সাচিত ও তেজল৷ সেইসময় রাস্তার কোন দিকে গাড়ি চালানো উচিত, তা নিয়ে জনৈক মাইকেল ফ্রান্সিস রাইটের সঙ্গে সাচিতের বচসা বাধে৷ মাইকেল ওই ভারতীয় দম্পতির উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক উক্তি করেন৷ সাচিল ও তেজলের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ৷ গত ১৮ মে এই মামলায় অভিযুক্ত মাইকেল ফ্রান্সিস রাইটকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত৷
[সন্ত্রাসের জোড়া ফলায় বিদ্ধ ইরান, হামলা পার্লামেন্ট ও মসজিদে]
কিন্তু, ঠিক কী ঘটেছিল সেদিন? সাচিত পুণেকর জানিয়েছেন, ‘আমি রেস্তোরাঁয় পার্কিং থেকে গাড়ি নিয়ে বেরোচ্ছিলাম৷ আমার পিছনে আরও তিনটি গাড়ি ছিল৷ রাইটের গাড়িটা উল্টো দিক থেকে আসছিল৷ ওঁরা আমাকে গাড়ি নিয়ে পিছনের দিকে যেতে বলল৷ সেইমতো আমি ও আমার পিছনে থাকা তিনটি গাড়ি পিছোতে শুরু করি৷ একসময় রাইটের গাড়ি ও আমাদের গাড়ি পাশাপাশি চলে আসে৷ তখনই আমচকা গাড়ি থেকে নেমে, ওঁরা আমাদের উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে৷’
[মিতভাষী মনমোহনের কাহিনি পর্দায় কে ফুটিয়ে তুলবেন জানেন?]
ঘটনার আকম্মিকতায় প্রথমে হকচকিয়ে যান ওই ভারতীয় দম্পতি৷ যদিও তারমধ্যেই গাড়িটির ছবি তুলে রাখতে ভোলেননি তাঁরা৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷ বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর বয়ানও রেকর্ড করে পুলিশ৷ ওই দম্পতির তোলা ছবির সূত্র ধরেই গ্রেফতার করা হয় অভিযুক্ত মাইকেল ফ্রান্সিস রাইটকে৷ ১৮ মে মামলার রায়ে অভিযুক্তকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত৷ পাশাপাশি জরিমানাও করা হয়েছে৷ পুলিশকে আগামী ৬ বছর মাইকেল ফ্রান্সিস রাইটের নামে ক্রিমিনাল রেকর্ড রাখারও নির্দেশ দেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
শাস্ত্রীর ভুল থেকে অভিষেকের বিশ্বরেকর্ড, শিরোনামে ভারত-ইংল্যান্ড টি-২০, জয়ের অপেক্ষা বাড়ল শ্রেয়সের
-
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকূটি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি ফিশারম্যান অ্যালার্ট!
-
‘নিজেকে বলিউডের বাপ ভাবলেই প্রভাব খাটানো যায় না’, সলমনকে চ্যালেঞ্জ প্রযোজকের
-
পাকিস্তানে গুঁড়িয়ে দেওয়া হল ১২৫ বছরের গুরুদ্বার! তুঙ্গে বিতর্ক, কড়া নিন্দা ভারতের
-
ভূমিধসে বিপদ বাড়ছে উত্তরে, শিলিগুড়ি-সিকিম যোগাযোগ বিচ্ছিন্ন, বন্ধ জাতীয় সড়ক