সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অস্ট্রেলিয়ার মাটিতে প্রাণ গেল এক ভারতীয় বংশোদ্ভূতর৷ পাঞ্জাবি ওই বাস চালককে পুড়িয়ে মারা হল৷ ভয়ে বসে দেখল বাসভর্তি যাত্রী৷ কেউই তাঁকে বাঁচাতে এগিয়ে আসেননি৷
আলিশার মনমিত নামে ওই যুবক ব্রিসবেনে বাস চালক ছিলেন৷ তবে তাঁর জনপ্রিয়তা ছিল অন্য কারণে৷ বছর ২৯-এর যুবকটি গান গাইতেন চমৎকার৷ ব্রিসবেনের পাঞ্জাবি বসবাসকারীদের মধ্যে তিনি এ কারণে বেশ জনপ্রিয় ছিলেন৷ সে দেশের পুলিশ জানাচ্ছে, কী কারণে এই হত্যা তা এখনও স্পষ্ট নয়৷ জানা যাচ্ছে, এক ব্যক্তি আচমকাই চালকের দিকে দাহ্য পদার্থ ছোঁড়ে৷ ফলে আগুন লেগে যায় আলিশারের শরীরে৷ বাসের বাকি যাত্রীরা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন৷ তবে আগুন বাসের ভিতরে পৌঁছয়নি, ফলে কোনও যাত্রীর ক্ষতি হয়নি৷ ঘটনায় এক প্রৌঢ়কে গ্রেফতারও করা হয়েছে৷ তবে এই ঘটনা যে জাতিবিদ্বেষজনিত নয়, তা স্পষ্ট করে জানিয়েছে অস্ট্রেলিয়ার পুলিশ৷
সর্বশেষ খবর
-
বাড়িতে দুর্গাপুজো করছেন? বাস্তু মেনে এই দিকে রাখুন প্রতিমা, নইলে হতে পারে সর্বনাশ!
-
রাত নামলেই স্বল্পবসনাদের ভিড়, অবাধ যৌনতা! পাটনার গেস্টহাউস যেন কুকীর্তির আখড়া
-
দু’দিনের চিরুনি তল্লাশির পরও অধরা আকাশ, রোলাহাটুর আগ্নেয়াস্ত্রই এখন গোয়েন্দাদের ‘ক্লু’
-
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে দু’নম্বরে উঠে এল আমেরিকা, শীর্ষে চিন, ‘সম্পর্কের শৈত্যে’ কোথায় ভারত?
-
‘যতদিন সনাতনী পতাকা উড়বে, কেউ ভারতের ক্ষতি করতে পারবে না’, হুঙ্কার যোগীর