সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেনে একের পর এক ধাক্কা খাচ্ছে রাশিয়া। এক বছর ধরে যুদ্ধ করেও কিয়েভকে শায়েস্তা করতে পারছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিনির পুতিন। ফলে দল এবং সেনাবাহিনীর অন্দরে অসন্তোষ বাড়ছে বলে খবর। এহেন পরিস্থিতিতে প্রকাশ্যে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। দাবি, আর্থিক ডামাডোলের মাঝেই প্রেমিকাকে দেশের বৃহত্তম বাড়ি উপহার দিয়েছেন পুতিন। শুধু তাই নয়, এই বিলাসিতার জন্য নাকি জনতার করের টাকা নয়ছয় করেছেন তিনি।
রাশিয়ায় নিষিদ্ধ পুতিন বিরোধী ওয়েবসাইট ‘প্রোজেক্ট’-এর দাবি, ‘প্রেমিকা’ এলিনা কাবায়েভার জন্য দেশের বৃহত্তম বাড়ি এবং শহর থেকে দূরে কোটি কোটি টাকা দিয়ে একটি বিরাট প্রাসাদ কিনেছেন রুশ প্রেসিডেন্ট। এহেন বিলাসিতার জন্য টাকা এসেছে ক্রেমলিনের অন্ধকার গলিপথ হয়ে। সূত্রের খবর, ৩৯ বছরের প্রাক্তন জিমনাস্ট তথা ওলিম্পিকে সোনাজয়ী কাবায়েভাকে রাশিয়ার অঘোষিত সাম্রাজ্ঞী বলে মনে করা হয়। সাল ২০০০ থেকেই পুতিনের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। তাঁদের তিনটি সন্তানও রয়েছে। ইউক্রেন যুদ্ধের প্রবল সমর্থক কাবায়েভা শাসক দলের সাংসদও ছিলেন।
‘প্রোজেক্ট’-এর দাবি মতে, কৃষ্ণসাগর সংলগ্ন রাশিয়ার সোচি শহরে ‘প্রেমিকা’ এলিনা কাবায়েভার জন্য একটি পেন্টহাউস কিনেছেন পুতিন (Vladimir Putin)। ২ হাজার ৬০০ স্কোয়্যার মিটারে ছড়ানো ওই বিলাসবহুল ওই প্রাসাদে রয়েছে ২০টি কামরা, একটি প্রাইভেট সিনেমাহল, সুইমিংপুল, রুফটপ হ্যালিপ্যাড ও স্পা-সব অন্যান্য রাজকীয় আয়োজন।
[আরও পড়ুন: নারীশিক্ষা রুখতে নৃশংস ইরানের মৌলবাদীরা, এবার গ্যাস হামলায় অসুস্থ শতাধিক ছাত্রী]
উল্লেখ্য, বহুদিন ধরেই পুতিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন জেলবন্দি নেতা অ্যালেক্সেই নাভালনি। ক্রেমলিনের অন্দরে টাকা নয়ছয় ও ক্ষমতার অপব্যবহার নিয়ে অতীতে বহু তথ্য ফাঁস করেছে নাভালনির সংস্থা ‘অ্যান্টি করাপশন ফাউন্ডেশন’। ফলে পুতিনের বিষনজরে রয়েছেন তিনি বলেই মত ওয়াকিবহাল মহলের। ২০২০ সালের আগস্টের ২০ তারিখ সাইবেরিয়ার টমস্ক থেকে বিমানে মস্কো ফিরছিলেন নাভালনি। মাঝ আকাশে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। উপায় না দেখে ওমস্ক শহরে বিমানের জরুরি অবতরণ করিয়ে শুরু হয় চিকিৎসা। নাভালনি ঘনিষ্ঠদের ধারণা, টমস্ক বিমানবন্দরে তাঁর চায়ে বিষ মেশানো হয়েছিল।
[আরও পড়ুন: কেন বিপজ্জনক টিকটক? চাঞ্চল্যকর তথ্য দিল হোয়াইট হাউস]
সর্বশেষ খবর
-
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মসনদে তামিম, কনিষ্ঠতম সভাপতি নির্বাচিত প্রাক্তন অধিনায়ক
-
বিশ্বনাথের শহরে মাছমাংস নয়, এবার বারাণসীর বাইরে আমিষের দোকান সরানোর প্রস্তাবে সিলমোহর!
-
পিৎজা ডেলিভারির ফাঁদ পেতে এলোপাথাড়ি গুলি! আমেরিকায় খুন হারদরাবাদের যুবক
-
বজ্রপাতের ‘হটস্পট’ হয়ে উঠছে উত্তরবঙ্গ! মৃত্যুর সংখ্যা বাড়তেই চিন্তায় আবহাওয়াবিদরা
-
‘দলবিরোধী কাজে বিধায়ককেও রেওয়াত নয়’, সাফ বার্তা শমীকের, সাসপেন্ডেড ৩ বিজেপি নেতা